হলিউডের অন্যতম তারকা প্রেমিক জুটি কাইলি জেনার-টিমোথি চালামেট। ২০২৩ সালের এপ্রিল থেকে এ দুজনের প্রণয়ের শুরু। তারপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে প্রেমিক টিমোথি চালামেটকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কাইলি। তাই প্রেমিককে কঠোর নিয়মের মধ্যে রেখেছেন এই অভিনেত্রী।
লাইফ অ্যান্ড স্টাইলকে একটি সূত্র বলেছে, ‘চালামেটকে কাইলি কঠোর নিয়মের মধ্যে রেখেছে। এমনকি তারা যখন একসঙ্গে থাকেন না তখনো চালামেটকে তার লোকেশন ট্র্যাক চালু রাখতে হয়। যদিও তিনি চাইলেই ফোন বাড়িতে রেখে নিজের অবস্থান গোপন রাখতে পারেন কিন্তু তিনি সেটি করেন না। কারণ লোকেশন শেয়ার করার ফলে কাইলি মানসিকভাবে কিছুটা শান্তিতে থাকেন। এর পরও এই অভিনেত্রীর বেশির ভাগ সময় উদ্বেগের মধ্যে দিয়ে কাটছে। কেননা, প্রেমিককে হারানোর ভয়ে কাইলি অনেক চিন্তিত।’
অভ্যন্তরীণ আরেকটি সূত্র ওকে ম্যাগাজিনকে বলেন, ‘তিনি এত বড় তারকা যে, তাকে অনেক নারী তারকার সঙ্গেই মিশতে হয়। অনেক জনপ্রিয় অভিনেত্রী এবং মডেলরা তার চারপাশে থাকেন। জেনার নিজেও অনেক বড় তারকা। এর পরও তার জায়গা থেকে বিষয়টি নিয়ে হুমকি বোধ করাটা অস্বাভাবিক কিছু নয়।’
টিমোথি চালামেট গত এক বছরে তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন। বিষয়টি বেশ উপভোগও করছেন তিনি। এক লাফে আকাশচুম্বী সফলতায় পৌঁছে গেছেন এই ‘ডিউন’ তারকা। ফলে বর্তমানে তুমুল জনপ্রিয় এই অভিনেতার চারপাশে নারী তারকাদের আনাগোনাও অনেক বেড়েছে। তিনি চাইলেই অন্য সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন।
এদিকে জেনারের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। তিনিও চাইলে নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। কিন্তু এমনটা করতে রাজি নন এই হলিউড অভিনেত্রী।
হাসান