ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু

বসন্ত ভালোবাসায়

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ এএম
বসন্ত ভালোবাসায়
অভিনেত্রী সাফা কবির। ছবি: সংগৃহীত

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তবরণ বাঙালির সংস্কৃতির এক অনন্য উৎসব। ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানানোর জন্য উদযাপিত হয় এই উৎসব। প্রথম ফাল্গুনকে বরণ করে নেওয়ার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নেবেন সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও। এসব বিষয় নিয়ে আয়োজন করা হয়ে খবরের কাগজের আজকের রঙ। তারকাদের সঙ্গে কথা বলে লিখেছেন এ মিজান।

অভিনেতা সোহেল রানা । ছবি: সংগৃহীত


আমাদের সময় প্রপোজ করতেই ৫ বছর লেগে যেত: সোহেল রানা
বিশ্ব ভালোবাসা নিয়ে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান যখন ‘লাল গোলাপ’ শো শুরু করেন তখন আমি তার বিরোধিতা করেছিলাম। সে সময় পত্রিকাতেও আমি এসবের বিরুদ্ধে কথা বলেছিলাম তাকে নিয়ে। কারণ এসবের জন্য আমাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি কালচার আমাদের কালচারে প্রভাব বিস্তার করেছে। বাঙালির সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। ১২ মাসে ১৩ পার্বণের দেশ বাংলাদেশ। বৈশাখ, চৈত্রসংক্রান্তি, ফাল্গুনসহ বাঙালিদের নানা রঙিন সংস্কৃতি রয়েছে। বিদেশি সংস্কৃতির বিভিন্ন ডে দিয়ে আমাদের সংস্কৃতি আজ ধ্বংসপ্রায়। তাদের আবেগ আর আমাদের আবেগ এক নয়। বিদেশিরা লিভ টুগেদার করেন। বিয়ের আগেই তাদের ছেলেমেয়ে হয়।

১৮ বছর বয়স হলেই ছেলেমেয়েরা মা-বাবার কাছ থেকে আলাদা থাকে। এটা আমাদের সংস্কৃতিতে ভাবাই যায় না। আমরা পরিবারনির্ভর। পরিবার আমাদের সারা জীবনের জন্য। আমরা পারিবারিক ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। আমরা ঘরের বাইরে গেলেও বাবা-মাকে বলে যেতাম। তাদের ভালোবাসা সব সময় আমার মাথার ওপর ছিল। এখন কে কোথায়, কার সঙ্গে যায় এসব নিয়ে কেউ খবর রাখেন না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। আর ভালোবাসা নিয়ে বিশেষ কোনো দিবস আমার খুবই অপছন্দের। ভালোবাসার বিশেষ কোনো দিবস কেন থাকবে? প্রিয় মানুষকে আমরা সব সময়ই ভালোবাসব। প্রতিদিনই ভালোবাসার দিন আমাদের। ভালোবাসার সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময় থাকা উচিত না।

এখন ভালোবাসা বিষয়টি ঠুনকো হয়ে গেছে। এখন মানুষ অর্থ এবং এনজয় করাতেই বেশি বিশ্বাসী। সবকিছু একেবারেই রোবোটিক হয়ে গেছে। মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। আমাদের সময় প্রোপজ করতেই ৫ বছর লেগে যেত। কাউকে ভালোবাসার কথা প্রকাশ করা ছিল অনেক কঠিন বিষয়। এখন প্রথম দিনেই কফি ডেট, প্রথম দিনেই তুমি সম্বোধন। সবকিছু কেমন যেন এলোমেলো লাগে। প্রজন্ম অনেক আবেগহীন হয়ে যাচ্ছে। কেউ মারা গেলেও এখন আর সবাই কাঁদেন না। কিছু মানুষ কাঁদেন, আর কিছু মানুষ যেন দায়িত্ব পালন করতেই ছুটে যান। সবকিছুই আর্টিফিশিয়াল। আমি পর্দায় অসংখ্য প্রেম করেছি। কিন্তু ব্যক্তিজীবনে প্রেমের অভিজ্ঞতা ভালো না। কারণ আমার সব সময় ফোকাস ছিল আমার ক্যারিয়ার নিয়ে। আমি রাজনীতি করেছি, খেলাধুলা করেছি। পড়াশোনা নিয়েও তুমুল ব্যস্ত থাকতাম। ব্যস্তময় জীবনে ওইভাবে প্রেম করা হয়নি। তবে আমি আমার প্রিয় মানুষদের অনেক ভালোবাসি। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার ভালোবাসা আছে এবং থাকবে। সবার জন্যই অনেক ভালোবাসা ও শুভকামনা।

অভিনেত্রী ববিতা। ছবি: সংগৃহীত

 

ভালোবাসার চেয়ে মূল্যবান কিছু নেই: ববিতা
বিশেষ দিন বা সময় ভালোবাসার জন্য নির্ধারণ করা উচিত নয়। ভালোবাসা হচ্ছে সাংঘাতিক একটা ব্যাপার। এর চেয়ে সত্য, সুন্দর ও চিরন্তন কিছু নেই। ভালোবাসার চেয়ে মূল্যবান আর কিছু নেই। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বন্ধুদের প্রতি ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা- সবকিছু মিলিয়ে ভালোবাসাটা স্বর্গীয় একটা বিষয়। এই পৃথিবীতে ভালোবাসা না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। আমাদের সময় যে ভালোবাসা ছিল, আর এখন বর্তমান সময়ে ভালোবাসার যে ধরনের ভালোবাসা দেখি তা হচ্ছে আকাশ-পাতাল ব্যবধান। আমাদের সময়ে ভালোবাসা ছিল আস্থার, শ্রদ্ধা ও একে অপরের প্রতি দারণ বিশ্বাসের। ভালোবাসা এখনো আছে কিন্তু তার পরও এখনকার ছেলেমেয়েরা কীসের পেছনে যেন ছুটে বেড়ায় সব সময়। এক ধরনের অস্থিরতা দেখি তাদের মাঝে। ভালোবাসা নিয়ে আমার বেশ স্মৃতি আছে। আমি যদি বলি আমার ভালোবাসা ছিল না, তাহলে ভুল বলা হবে। তবে বিভিন্ন পত্রিকায় তখন বিভিন্নজনের সঙ্গে আমার গসিপ লেখা হতো। এগুলো পড়ে আমি হাসতাম।

ছোট বয়সেই মিডিয়ায় কাজ শুরু করেছিলাম। আমার ক্যারিয়ারে অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি। কিন্তু জাফর ইকবালের প্রতি আমার একটা ভালোলাগা ছিল। সেটা ভালোবাসাও বলতে পারেন। জাফর ইকবাল ছিল ভীষণ স্মার্ট, গুড লুকিং। অভিনয়ও যেমন দারুণ করতেন আবার গানও গাইতেন চমৎকার। কেউ কেউ বলেন, ভালোলাগার তীব্রতা নাকি জাফর ইকবালের বেশি ছিল। আমারও কিন্তু ভালোই ছিল। অভিনয়ের কারণে অসংখ্য ভক্তের ভালোবাসা পেয়েছি। অনেক ভক্ত আমার সঙ্গে দেখা করার জন্য পাগলামীও করেছেন। একবার প্রেস ক্লাবের সামনে এক ভক্ত মশারি টাঙিয়ে বসে গেলেন আমার জন্য। তার দাবি ছিল আমার সঙ্গে দেখা করে ভালোবাসার কথা প্রকাশ করবেন। সে সময় এ ঘটনা পত্রিকাগুলো ফলাও করে ছাপিয়েছিল। পুলিশ নাকি বুঝিয়ে সেই ভক্তকে ফিরিয়ে দিয়েছিল। আমি কী কারণে যেন সেই ভক্তের কাছে যেতে পারিনি। এখনো অনেক মানুষ আমার বাসার নিচে এসে দেখা করতে চায়। সবার সঙ্গে তো আর দেখা করা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করি ভক্তদের অনুরোধ রাখতে। কোথাও গেলে ভক্তদের কারণে আমি কখনই বিরক্ত হই না। কারণ তাদের ভালোবাসার জন্যই আমি ববিতা হতে পেরেছি। আমি দোয়া করি সবাই সবার ভালোবাসার মানুষগুলো নিয়ে সুখে থাকুক। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কারণ ভালোবাসা সুন্দর হলেই মানুষগুলো ভালো থাকে। ভালোবাসায় ভালো থাকুন পৃথিবীর সব মানুষ।

আমি হলুদ শাড়ি পরব: সাফা কবির
প্রতিদিনই আমার কাছে ভালোবাসার দিন। তারপরও ভালোবাসার জন্য একটি বিশেষ দিন থাকলে এটা আরও বেশি উপভোগ্য হয়। আমার কাছে মনে হয়, ভালোবাসা মানে শুধুই প্রেমিক-প্রেমিকা এমনটি নয়। ভালোবাসার মানুষ মা-বাবা, ভাইবোন, বন্ধুরা যে কেউই হতে পারেন। তবে যেকোনো বিশেষ দিন বা সময় আমার ভালো লাগে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পরিকল্পনা হয়ে গেছে। আমি দুপুরে হলুদ শাড়ি পরব, আর রাতে লাল পোশাক পরে সেলিব্রেট করব। আমার কাছে ভালোবাসার মানে  হচ্ছে ‘ওপেন টু লাভ’। ভালোবাসার দিনে সবাই ভালো থাকুক সেই কামনা করি। সবাই তার ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে দিনটি ভালোভাবে উদযাপন করুক। 

অভিনেত্রী মুমতাহিনা টয়া। ছবি: সংগৃহীত

 

শুধু মুখে বলে দিলেই ভালোবাসা হয় না : মুমতাহিনা টয়া
আমার কাছে ভালোবাসা দিবসের বিশেষ পরিকল্পনা নেই। প্রতিদিনই প্রিয় মানুষদের ভালোবাসার দিন। ভালোবাসার দিনে আমি একটা বার্তা দিতে চাই, সেটা হলো ভালোবাসা পাওয়ার চেয়ে সেটা রক্ষা করাটা বেশি কঠিন। ভালোবাসা মেইনটেইন করতে হয়। আমি তোমাকে ভালোবাসি শুধু মুখে বলে দিলেই ভালোবাসা হয় না। কাজে ও ব্যবহারে বোঝাতে হয়। নিজের পার্টনারকে অথবা পরিবারের মানুষকে যাকেই ভালোবাসেন, কাজ দিয়েই তাকে বুঝিয়ে দিতে হবে, আপনি আসলে কতটা ভালোবাসেন। 

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

 

ভালোবাসা শুধু একটা শ্রেণিতে আবদ্ধ নয় : ইমরান
ভালোবাসা একেকজনের কাছে একেক রকম। আমরা এটাকে আসলে প্রেমিক-প্রেমিকার মধ্যে আবদ্ধ করে ফেলি। এটা সঠিক নয়, প্রেমিক-প্রেমিকা ছাড়াও ভালোবাসা হচ্ছে মা-বাবার প্রতি, দেশ, সমাজের প্রতি বিশেষ অনুভূতি। ভালোবাসা মানে সংগ্রাম ও সেক্রিফাইস। ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস। ভাষার জন্য অনেকেই রক্ত দিয়েছেন। ভাষার প্রতি যারা জীবন দিয়েছেন তাদের এই ভালোবাসাটা শ্রদ্ধা ও সম্মানের। তাই ভালোবাসা দিবস শুধু একটা শ্রেণিতে আবদ্ধ নয়। ভালোবাসা দিবস আমি গানে গানে ভক্তদের সঙ্গে উদযাপন করব। এই মাসে আমার অনেক শো আছে। তাই ভালোবাসা দিবস নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করতে পারিনি। তবে একজন শিল্পী হিসেবে ভক্তদের সঙ্গে ভালোবাসা শেয়ার করার যে সুযোগ পাচ্ছি, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।

/আবরার জাহিন

নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে ব্যবসায়ী মির্জা আবুল বাশারের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন এই তারকা নায়িকা।
গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।
বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’
এছাড়া মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন এই নায়িকা। 
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। 

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে বাংলাদেশের সংগীত তারকা হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। কোক স্টুডিও বাংলায় এটিই হাবিবের প্রথম গান। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। 
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।

মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার, ২৩ জুন সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। 
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাকির হোসেন দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরেই নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন।

কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম
কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে। দীর্ঘদিন পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে জনমনে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ন করার পাশাপাশি সংঘর্ষের কারণ হতে পারে। এ কারণে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং আদালতের কাছে পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মে আদালত সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।

 

‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৬ পিএম
‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এই অভিনেত্রী নিয়মিত ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করে থাকেন। এর আগেও দেশের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। অনীক দত্তের ‘যত কাণ্ড’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ সিনেমা দিয়েই টালিউডে যাত্রা শুরু হয়েছে নওশাবার। মঞ্চ নাটকেও কাজ করেন তিনি। তার নাটকের দলের নাম ‘টুগেদার উই ক্যান’। এরই মধ্যে চারটি মঞ্চ নাটক মঞ্চস্থ করেছেন এই দল থেকে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে এই নাটকগুলো করে থাকেন নওশাবা।
আবারও বাংলাদেশের একটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। আর সিনেমাটি নির্মাণ করেছেন তিনি নিজেই। বিবেশ রায়ের প্রযোজনায় নওশাবার পরিচালনায় সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও তার আশপাশের এলাকায় ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির নাম ‘সোমেশ্বরী’। সিনেমাটিতে নতুন শিল্পীদের পাশাপাশি মধ্যনগরের স্থানীয় লোকজনও অভিনয় করেছেন। এই সিনেমাটি মূলত নির্মাণ করেছেন নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন টিম মেম্বার। যারা প্রত্যেকেই সিনেমাটির স্ক্রিপ্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং নির্মাণেও সম্পৃক্ত। 
প্রযোজক বিবেশ রায় ২৫ বছর আগে নায়িকা মুনমন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)কে নিয়ে কাহিনিচিত্র ‘ধানের কাব্য’ নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পর তিনি সোমেশ্বরী প্রযোজনা করলেন।
সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘সত্যি বলতে এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা কারা অভিনয় করবেন তার কোনোকিছুই আমি জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্টটা দাঁড় করালাম, আমার যদিও অভিনয় করার কথা ছিল না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কেউ ছিলও না। যে কারণে শেষ পর্যন্ত আমি অভিনয় করি। আমার চরিত্রটির জন্য আমার যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেই সময়টা আমি পাইনি। আমার আব্বু আমাকে নিয়ে বিভিন্ন সময় শহরের বাইরে গ্রামে গ্রামে ঘুরেছেন বেড়িয়েছেন। যে কারণ গ্রামীণ জীবনযাপন এবং গ্রামের মানুষের চরিত্রগুলো সম্পর্কে আমার জানা। তাই খুব বেশি কষ্ট হয়নি। আবার মধ্যনগরের মানুষজনও আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাই আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি আমার আব্বুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ মধ্যনগরের মানুষজনের প্রতি।’
তিনি আরও বলেন, ‘সোমেশ্বরী মূলত প্রকৃতিতে যে দিনে দিনে বিষ ছড়িয়ে পড়ছে এই বিষয়টাই মূলত তুলে ধরা হবে। বাকিটুকু না হয় দর্শক সিনেমা দেখেই জানুক। আরি আমি কৃতজ্ঞ গ্রিন ফিল্মসের প্রতি কারণ তারা আমাকে, আমাদেরকে সিনেমাটি নির্মাণের সুযোগ করে দিয়েছেন।’
‘সোমেশ্বরী’ নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন ‘গ্রিন ফিল্মস’-এর ব্যানারে। এদিকে নওশাবা নিয়মিত রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন।