ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম

দর্শককে হলে ‘দাগি’ দেখার আহ্বান নিশো-তমার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম
দর্শককে হলে ‘দাগি’ দেখার আহ্বান নিশো-তমার
ছবি: সংগৃহীত

ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। প্রথম সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। সিনেমায় অভিনয়ের আগেই বাংলা ভাষাভাষী দর্শকের কাছে নিশো নাটকে অভিনয় করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় যেন তার সেই জনপ্রিয়তাকে বহুগুণে বাড়িয়ে দেয়। 

দর্শকের প্রত্যাশাও বেড়ে যায় নিশোর প্রতি। নিশোভক্তরা অপেক্ষায় থাকতে শুরু করেন নতুন সিনেমার। সেই অপেক্ষারই অবসান হতে যাচ্ছে আগামী ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে। 
‘সুড়ঙ্গ’য় নিশোর বিপরীতে দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। যথারীতি ‘দাগি’ সিনেমাতেও নিশোর সঙ্গে আছেন তমা মির্জা।

‘এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’ প্রযোজিত ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিনেমায় নিশো অভিনয় করেছেন নিশান চরিত্রে ও তমা অভিনয় করেছেন জেরিন চরিত্রে।

‘দাগি’ ঈদে হলে হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে আফরান নিশো বলেন, ‘দাগি একটু ডিফরেন্ট আঙ্গিকের গল্প নিয়ে নির্মিত সিনেমা। দাগি মূলত সম্পর্কের গল্পের সিনেমা, যেখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, অ্যাকশন থ্রিল সবই আছে। একটা কথা আছে, যে একবার জেলে গেছে সেই দাগি সারাটা জীবন। এই উপলব্ধির কথা বলা হয়েছে।

আমাদের সমাজব্যবস্থায় একজন মানুষ যখন জেলে যায়, তাকেই দাগি ভাবে। তো ছোট-বড় দাগ আমাদের সবারই আছে। এটা কি সত্যি, যে জেলে যাবে সে সারা জীবন দাগিই থেকে যাবে? নিশানের এই কথাটি কী সত্যি? নাকি তার মুক্তি হয়? আর আমাদের পারিপার্শ্বিক যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো আসলে মানুষকে কোথায় নিয়ে যায়? গন্তব্যটা কোথায়? এই দাগিকে একটি রূপক অর্থে আমাদের নিজেদেরই গল্প বলার চেষ্টা করা হয়েছে। পারিবারিক গল্প এবং একজন দাগির কিছু বক্তব্য আছে এই সিনেমায়। শিহাব শাহীন ভাই ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন। দর্শককে ঈদে হলে হলে গিয়ে দাগি দেখার নিমন্ত্রণ রইলো।’

তমা মির্জা বলেন, ‘দাগি যে ধরনের গল্পের সিনেমা, এই ধরনের গল্পের সিনেমা আমি দেখিনি বহুবছর। ঈদে মুক্তিপ্রতীক্ষিত সব সিনেমার চেয়ে দাগির গল্প এবং উপস্থাপন একেবারেই অন্যরকম। গল্পে আছে প্রেম-ভালোবাসা, বিরহ, অ্যাকশন, সবকিছু। অনেকদিন পর নিশো-তমা বড় পর্দায় ফিরেছেন, এটাও আমার কাছে ভালোলাগার।

শিহাব ভাই নিঃসন্দেহে গুণী নির্মাতা, আর আমাদের সিনেমা পুরোপুরিই দেশীয় শিল্পীদের সিনেমা। তাই দেশীয় গল্প, দেশীয় শিল্পীদের অভিনয়ে একটি ভীষণ সুন্দর সিনেমা দাগি দর্শকের হলে গিয়ে উপভোগ করা উচিত। নিঃসন্দেহে বলতে পারি দাগির প্রতি শতভাগ ভালোলাগা নিয়ে দর্শক হল থেকে বের হবেন।’ 

/শাকিল  

৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানা রকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো–‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। 

১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর প্রতিশোধের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশাপূরণে সক্ষম হয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। নব্বইয়ের দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্রটি পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র।

হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

কারাগারে অভিনেতা জাহের আলভী

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন অভিনেতা জাহের আলভী। 

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’ বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত জাহের আলভীর পক্ষ থেকে আদালতে বলা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এছাড়া তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বলেও উল্লেখ করা হয়।

এর আগে এই মামলায় যাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। এছাড়া উচ্চ আদালতে আগাম জামিনসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার পরামর্শ পান জাহের আলভী।

/এসএল

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী হিসেবে পরিচিত মুস্তাফা মনোয়ার। তিনি গত চারদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার। 

মেরী জানান, রবিবার শিল্পীকে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা। 

তিনি আরও বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

জানা যায়, বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে। 

উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। তার কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তার তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

/এসএল

মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলায় সিনেমাপ্রেমীদের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল ‘মমতা’ সিনেমা হল। জেলার বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি সিনেমা হল চালু থাকলেও একে একে সেগুলো বন্ধ হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাধবদীর চার দশকের পুরোনো ঐতিহ্যবাহী ‘মমতা’ সিনেমা হল। দীর্ঘদিন লোকসান হওয়ায় এবার হলসহ এর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ।
এ জন্য চলতি সপ্তাহে হলটির প্রধান ফটকে বিক্রির বিজ্ঞাপন টাঙানো হয়েছে।
১৯৭৯ সালে সফর আলী ভূঁইয়া প্রতিষ্ঠা করেন ‘মমতা’ সিনেমা হল। প্রায় ৪৬ বছরের পুরোনো এই প্রেক্ষাগৃহের পরিচালনা প্রায় এক দশক আগে বন্ধ করে দেন তিনি। এরপর বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি ভাড়া নিয়ে এটি পরিচালনার চেষ্টা করলেও কেউ লাভের মুখ দেখতে পারেননি। কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।
সবশেষ আজমান রুশো পরিচালিত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা প্রদর্শনের পরও লোকসান গুনতে হয়েছে পরিচালনাকারীদের। এরপর নতুন কোনো ভাড়াটিয়া না পাওয়ায় হলটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনেমা হল এবং জমি বিক্রির বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সফর আলী ভূঁইয়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘চার দিন আগে বিজ্ঞাপনটি টাঙানো হয়েছে। উপযুক্ত ক্রেতা পাওয়া গেলে সিনেমা হলসহ পুরো ৪৮ শতাংশ জমিই বিক্রি করে দেওয়া হবে।’

মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের তিনটি গোলই করেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা আনন্দিত। সেই আনন্দের অংশীদার ছিলেন দেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা নাঈম। এই তারকা দম্পতি সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন।
ম্যাচ শেষে ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া ও নাঈম। আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়ে নাদিয়া লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’
ছবিতে দেখা যায়, নাদিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি, আর নাঈম পরেছেন দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট। দুজনকেই স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণভরে উদযাপন করতে দেখা যায়।
উল্লেখ্য, নাদিয়া ও নাঈম ২০১৬ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।