গৃহকর্মী পিংকি আক্তারকে মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি।
তিনি বলেন, 'আমার হাতে সমস্ত প্রমাণ আছে, কিন্তু আমি এখনই কিছু দিতে চাই না, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে পিংকি আক্তার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পরীমণি।
২১ মিনিট ৬ সেকেন্ডের লাইভে তিনি অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা বলেন। এ ছাড়া তিনি গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
লাইভের শুরুতেই পরীমণি বলেন, আমার জীবনজুড়ে যারা আছে, তারা সবাই আমার স্টাফ। ফ্যামিলির মতো করে ওদের নিয়েই সব বিশেষ দিন কাটে। এই যে মেয়ে, যাকে ঘিরে এখন এত কিছু বলা হচ্ছে, সে গৃহকর্মী দাবি করতেই পারে, কিন্তু আমার কাছে সে গৃহকর্মী নয়।
এ সময় পরীমণি অভিযোগ করে বলেন, 'গণমাধ্যমে খবর প্রকাশের আগে সত্যতা যাচাই করা হয়নি, এবং তাকে ‘মিডিয়া ট্রায়াল’-এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি এ পরিস্থিতি মোকাবেলার জন্য একদম প্রস্তত ছিলাম না। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্পমারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা।'
এ নায়িকা আরও বলেন, 'আমরা মিডিয়াকর্মী হয়ে যদি কাউকে বাড়তি সুবিধা দেই, সেটা ঠিক না। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করলে, সেটা যাচাই না করেই যদি আমরা দোষী বানিয়ে ফেলি। সেটা কি ন্যায্য? আমি যদি দোষ করি অবশ্যই শাস্তি পাব। কিন্তু আগে প্রমাণ তো হোক।
তিনি বলেন, 'একতরফা করবেন না, করলে সবদিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন, আমার বাসার নিচে আসতে হবে না। আমি নিজেই আপনাদের কাছে যাব। আমি আপনাদের কয়বার নক দিয়েছি। ওই মেয়ে যে আপনাদের নক দিয়েছে? আপনাদের নাম্বার ও কীভাবে পেল? নাকি আপনাদেরই গরজ। নাকি হাতে এস লেখা বলে আপনাদের বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগল? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আইন, সংসার, জীবন-সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হুমকির 'হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে। মিলিয়ে নিয়েন।'
তবে পুলিশ জানিয়েছে এ বিষয়ে এখনও তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
মেহেদী/