সকালে উঠে নিজের মূত্র নিজে পান করা নাকি শরীরের জন্য ভালো। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জনতা পার্টির সরকারে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন নাকি এমনই দাবি করেছিলেন মোরারজি দেশাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন, তিনি নিয়মিত ৫-৮ আউন্স মূত্র পান করতেন। এবার সেই আলোচনা নতুন করে চাঙ্গা করে তুলেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা ও জনতা পার্টির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল।
টানা ১৫ দিন সকালে উঠে খালিপেটে নিজের মূত্র পান করেছেন এ অভিনেতা। তাকে মূত্র পান করার এ উপদেশ দিয়েছিলেন অজয় দেবগনের বাবা বীরু দেবগন। এমন তথ্য জানিয়েছেন তিনি।
জানা গেছে ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে চোট পেয়ে হাসপাতালে যেতে হয় পরেশ রাওয়ালকে। আঘাত এতটা গুরুতর ছিল যে পরেশ ভেবেছিলেন, তার ক্যারিয়ার শেষ। কিন্তু তখনই বীরু দেবগন পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পান করতে হবে নিজের মূত্র।
(প্রতীকী ছবি)
পরেশের ভাষ্যমতে, ‘বীরু এসে আমাকে বলেন সমস্ত ফাইটাররা নাকি এমন করে থাকেন। এটা করলে কোনও ব্যথা থাকবে না। উনি বলেন মদ, তামাক ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে। এর বদলে নিজের সকালের প্রথম মূত্রটা পান করতে হবে।’ এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। ‘প্রতিদিন সকালে বিয়ার পান করার মতো করে খেতাম। একেবারে নিয়ম করে খেতাম। ১৫ দিন বাদে যখন এক্সরে রিপোর্ট হাতে আসে চিকিৎসকরা অবাক হয়ে যান।’
তিনি জানান, 'টানা মূত্র পান করার ফলে মাত্র এক মাসেই তিনি সুস্থ হয়ে ওঠেন।'
মেহেদী/