জামিনে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।
তিনি বলেন, 'দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়।' এর আগে বিশেষ সাবমিশন শেষে তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে অবশেষে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করলেন।
এর আগে সোমবার (১৯ মে) জামিন শুনানির জন্য আগামী ২২ মে তারিখ ধার্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
> নুসরাত ফারিয়ার জামিন বিশেষ বিবেচনায়
মেহেদী/