ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা কিয়ামতের আদালতে সবচেয়ে ভয়ংকর সাক্ষী কে জানেন? ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড় বাজেটে ইতিবাচক উদ্যোগের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে রিহ্যাব জনবল নেবে ব্র্যাক ব্যাংক ম্যাচ শেষেই নির্বাসন, যুক্তরাষ্ট্রের কড়া বিধিনিষেধে ক্ষুব্ধ ইরানের কোচ ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান নীল, সাদা রঙে রাঙা রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তারপরও টুর্নামেন্ট উপভোগের বার্তা কুরাসাও কোচের প্রত্যন্ত অঞ্চলে উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান মোশাহিদ বিশ্বকাপের পুরো পারিশ্রমিকই পাচ্ছেন সোমালির রেফারি আরতান
Nagad desktop

ঈদের সপ্তম দিনের নাটক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:০০ এএম
ঈদের সপ্তম দিনের নাটক
ছবি: সংগৃহীত

নাটক

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক ‘চিত্রা তার অপেক্ষায়’। সাগর জাহানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিন তিশা, শহীদুল ইসলাম সাচ্চু, রিমু প্রমুখ। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বিয়ে সাদির গল্প’। পরিচালনায় আদিফ হাসান। অভিনয়ে যাহের আলভী, ইফফাত তিথি, মিহি প্রমুখ। 

রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভেজাল রাশি’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে আয়েশা খান, প্রান্ত দস্তগীর। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘হারামে আরাম নাই’। আল হাজেন পরিচালিত এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিকা আমিন প্রমুখ। 

চ্যানেল আই

ঈদুল আজহার সপ্তম দিন রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘সম্মান’। রচনা ও পরিচালনায় তপু খান। অভিনয়ে জোভান, কেয়া পায়েল প্রমুখ। রাত সাড়ে ৯টায় নাটক ‘জীবনের প্রয়োজনে’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, মারিয়া শান্ত প্রমুখ।

এনটিভি

সকাল ৮টায় ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য পাপ্পি’। পর্ব ৭। চিত্রনাট্য: তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমুখ। সকাল ৯টায় নাটক ‘লাস্ট নাইট’। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী, নীলা ইসরাফিল, বাশার বাপ্পী প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। পর্ব ৭। রচনা ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমুখ। 

রাত ৭টা ৫৫ মিনিটে নাটক ‘সত্য বলা মহাপাপ’। রচনা: অর্ক মোস্তফা। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: ইয়াশ রোহান, সায়মা, সমু চৌধুরী, সাবেরী আলম, ইকবাল প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘লাভ লুপ’। গল্প: নন্দিতা ভৌমিক। চিত্রনাট্য: দয়াল সাহা। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: জোভান, কেয়া পায়েল, শফিউল আলম বাবু, মিলি বাশার প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘গরিবের বউ’। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, জারা জয়া, মাসুম বাশার প্রমুখ। 

আরটিভি

সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক ‘ভিলেন দ্য রিয়েল হিরো’। রচনা ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে: যাহের আলভী, সারিকা সাবরিন প্রমুখ। ৮টায় নাটক ‘সকাল বিকাল কিস্তি’। রচনা ও পরিচালনায়: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক, নুসরাত জামান মুন প্রমুখ।

৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান কোম্পানি’। রচনা: মশিউর রহমান, পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ প্রমুখ। ৯টা ৩০ মিনিটে নাটক ‘ওভার পাত্তা’। রচনা ও পরিচালনায়: সেলিম রেজা। অভিনয়ে: যাহের আলভী, অহনা রহমান প্রমুখ।

রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘কন্টেন্ট অফ দ্য ইয়ার’। রচনা: পাপ্পু রাজ, পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ। 

মাছরাঙা টেলিভিশন

বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘লাইটস ক্যামেরা অ্যাকশন’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শ্বশুরের বিয়ে’। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, মিহি আহসানসহ আরও অনেকে। রাত ৮টায় নাটক ‘তিন দিন বাকি’। অভিনয়ে নিলয়, হিমি প্রমুখ।

রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘থ্রি ইডিয়টস’। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়াসহ আরও অনেকে। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ভালো থেকো’। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনী।

বৈশাখী টিভি

বিকেল ৫টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঘরজামাইদের বাড়ি’। অভিনয় করেছেন- ডা. এজাজ, ফারজানা ছবি, এলেন শুভ্র, ফারজানা আহসান মিহি, কাজী রাজু, আহসানুল হক মিনু, রিমি করিম প্রমুখ। রচনা: আহসান আলমগীর, পরিচালনা: সজীব মাহমুদ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জোকার জলিল’। অভিনয় করেছেন- মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু, অনুভব, নূপুর প্রমুখ।

রচনা: মিজানুর রহমান বেলাল, পরিচালনা: আদিত্য জনি। রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক: ‘জার্নি টু লন্ডন’। অভিনয় করেছেন- রাশেদ সীমান্ত, অহনা রহমান, শফিউল আলম বাবু, শফিক খান দিলু, আমিন আজাদ, নন্দিনী বড়ুয়া প্রমুখ। গল্প: টিপু আলম মিলন, চিত্রনাট্য: ইউসুফ আলী খোকন, পরিচালনা: আল হাজেন। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘এই শহরে মেঘেরা একা’। অভিনয় করেছেন- পার্থ শেখ, তানিয়া বৃষ্টি প্রমুখ। রচনা ও পরিচালনা: সোহেল রানা ইমন।

৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘উভয় সংকট’। অভিনয় করেছেন- মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, ম আ সালাম, সুবর্ণা মজুমদার প্রমুখ। রচনা: জাকির হোসেন উজ্জল, পরিচালনায় ফরিদুল হাসান। রাত ৯টা ৫৫ মিনিটে নাটক ‘বউ হতে চাই’। অভিনয় করেছেন- মোহাম্মদ আশরাফুল, রুকাইয়া জাহান চমক, কাবিলা, দিপ্তিময় দিপ্তি, মৌ শিখা প্রমুখ । রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। 

রাত ১১টা ৪০ মিনিটে নাটক ‘সোনাভান’। অভিনয় করেছেন- খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা, নীলা ইসলাম প্রমুখ। গল্প: পলাশ খান, শ্রী অভীক চন্দ্র তালুকদার ও অনুপম দাস, পরিচালনা: জামাল মল্লিক। 

/এমএস  

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 
অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করতেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’।
২০১৬ সালে ‘হোয়েন আ’ ম ডাউন’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও দর্শকের কাছে সমাদৃত হয়।
অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান করেন তিনি। এরপর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করার পরিকল্পনা করেছিলেন এই গায়ক।

শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’
ছবি: সংগৃহীত

চ্যানেল আই-এর সুসজ্জিত স্টুডিও জমকালো সেটে এক সোফায় বসে আছেন কিং খানখ্যাত ঢালিউড মেগাস্টার শাকিব খান। অন্য সোফায় হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। শাকিবের বাম হাতে চকচকে ব্র্যান্ড নিউ রোলেক্স ঘড়ি। পূর্ণিমা প্রশ্ন করলেন এই ঘড়ির রহস্য কী? শাকিবের সেই রহস্যময় হাসি! এর পর শাকিবের কাছে পূর্ণিমার অজস্র প্রশ্ন। যার অধিকাংশই ব্যক্তিগত। যা এখন পর্যন্ত কেউ জানেনি। তাদের দুজনের আড্ডায় উঠে আসে দুজনে জুটিবদ্ধ হয়ে কাজ করার অসংখ্য স্মৃতি। শাকিবের জীবনে প্রেম-ভালোবাসার সর্বোচ্চ্য পর্যায়।
চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেকগুলো ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। পরান যা জ্বলিয়া রে... গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন। 
শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান ঢালিউড মেগাস্টার। তিনি বলেন, উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই যে সম্মান আমাকে দেখিয়েছে এর কোনো মূল্য নেই, এটি অমূল্য। অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইতে। 

 

আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম
আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আসহান। বাংলাদেশের এই অভিনেত্রী সমানতালে কলকাতার সিনেমাতেও অভিনয় করেন। পশ্চিমবঙ্গেও তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। এবার আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে রুপালি পর্দায় আসছেন জয়া আহসান। এই খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী সিনেমাটি। সাধারণ দর্শক থেকে সমালোচক–সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা পায় সিনেমাটি। এই সিনেমার গানও দুই বাংলার শ্রোতা-দর্শকদের মন জয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে এই সিনেমার সিক্যুয়েল। এর নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর মাত্র এক মাস বাকি। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
নির্মাতা বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
সিনেমাটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনীতে ভীষণ পরিণত একটা গল্প ছিল। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ। আশা  করি এটিও দর্শকদের মন জয় করবে।’
সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন সেটা পূরণ করতে পারবে গল্প, অভিনয়, নির্মাণ ও গানের মাধ্যমে।

 

টেইলর সুইফটের নতুন রেকর্ড

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
টেইলর সুইফটের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতে এক অনবদ্য নাম টেইলর সুইফট। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অর্জন ও রেকর্ড তার দখলে। গায়িকা হিসেবে তিনি গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন। এবার গীতিকার হিসেবেও পেলেন বড় স্বীকৃতি। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন টেইলর সুইফট। 
গত ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত সংরাইটারস হল অব ফেমের বার্ষিক উৎসবে টেইলর সুইফটকে এই  সম্মাননা জানানো হয়।
বিশ্বজুড়ে গীতিকারদের অবদান ও প্রতিভাকে সম্মান জানাতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় সংরাইটারস হল অব ফেম। এ সংস্থায় নাম অন্তর্ভুক্তির স্বপ্ন সব গীতিকারেরই থাকে। কমপক্ষে ২০ বছর ধরে গান লিখছেন যারা, তারাই মূলত এ সংস্থার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন। টেইলর সুইফটের প্রথম লেখা গান ‘টিম ম্যাকগ্রা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। ফলে গীতিকার হিসেবে এ বছর দুই দশক পূর্তি হয়েছে তার।
আয়োজনের লালগালিচায় আকর্ষণীয় লুকে হাজির হন টেইলর সুইফট। হলিউড নির্মাতা স্টিভেন স্পিলবার্গ মঞ্চে এসে তাকে এই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর প্রায় ২১ মিনিটের দীর্ঘ ও আবেগঘন বক্তব্যে সুইফট তার সংগীতযাত্রা ও পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন।
এর আগে ১৯৮৩ সালে মাত্র ৩২ বছর বয়সে স্টিভি ওয়ান্ডার সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে এই সম্মান পেয়েছিলেন। তবে নারীদের ক্যাটাগরিতে টেইলর সুইফটই এখন সংরাইটারস হল অব ফেমের সর্বকনিষ্ঠ গীতিকার।
এই সম্মাননার জন্য টেইলর সুইফটের কালজয়ী কিছু গান—যেমন ‘অল টু ওয়েল’ (১০ মিনিটের ভার্সন), ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘লাভ স্টোরি’কে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

 

নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরই তাকে নিয়ে রটেছে নানা গুঞ্জন। দিশা পাটানির সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠতা’র জন্যই নাকি ভেঙে গেছে তাদের সংসার। প্রথমে এ খবর ছড়ায়, সুরজই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। তাদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, ‘লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।’
এবার মৌনী নিজেকে ‘সমকামী’ বলে কটাক্ষের জবাব দিয়েছেন। কিছুদিন আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মৌনী। সেখানে গিয়ে দিশার জন্য বার্তা দেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে যান তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, তাকে নিয়ে ঘটে চলা গুঞ্জন সম্পর্কে তিনি অবগত কি না! তাতে মৌনি বলেন, ‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’ অভিনেত্রী জানান, তার জীবনের সব কঠিন পর্যায়ে তিনি তার পরিবার ও বন্ধুদের পেয়েছেন এবং তিনি সৌভাগ্যবান এমন বন্ধুদের পেয়ে।
পাশাপাশি মৌনী বলেন, ‘আমার জীবনে আসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালোবাসি। জীবনে এমন নারী থাকা খুব জরুরি— যারা আপনাকে উৎসাহিত করেন। তাই আমার বান্ধবীরা সেরা।’
মৌনী আরও বলেন, ‘আজকের দিনে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিকভাবে স্বাধীন হতে হবে।’
অনেকের মতে, মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’