শুধুমাত্র সন্দেহের বশে অভিনেত্রী স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করলেন স্বামী। জানা গেছে, কন্নড় টেলিভিশন অভিনেত্রী ও সঞ্চালিকা মঞ্জুলা শ্রুতিকে হত্যার চেষ্টা করেন তার স্বামী অমরেশ।
গত ৪ জুলাই বেঙ্গালুরুর মহিশুর জেলার হানুমন্থনগর থানার অন্তর্গত মুনেশ্বর লে-আউট এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে শ্রুতি ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রুতি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় মুখ। তিনি জনপ্রিয় ধারাবাহিক অমৃতধারে অভিনয় করেছেন।
জানা গেছে, শ্রুতি ও অমরেশে ভালোবেসে বিয়ে করেন প্রায় ২০ বছর আগে। দম্পতি দুই সন্তান রয়েছে। তারা হানুমন্থনগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অমরেশ শ্রুতিকে সহ্য করতে পারছিলেন না। প্রায়শই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। তিন মাস আগে শ্রুতি তার স্বামীর থেকে আলাদা হয়ে যান, তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হয়রানির অভিযোগও করেন।
এতকিছুর পর শ্রুতি ও অমরেশ নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে গত বৃহস্পতিবার থেকে একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। পরের দিনই যখন তাদের সন্তানরা কলেজে বেরিয়ে যায় তখন অমরেশ প্রথমে মরিচের স্প্রে ব্যবহার করেন, তারপর ধারালো অস্ত্র দিয়ে শ্রুতির পাঁজর, উরু এবং গলায় একাধিক আঘাত করেন।
হানুমন্থনগর থানায় অমরেশের বিরুদ্ধে খুনের চেষ্টা ধারায় মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অমিয়/