ভারতের আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ‘একা এরিনা’তে গত শনিবার অনুষ্ঠিত হলো ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ওইদিন বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এ বছর ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মাঝে কয়েক বছর বিরতির পর আবারও এই মঞ্চে ফিরলেন তিনি। তার সঙ্গে আরও ছিলেন করণ জোহর ও মণীশ পাল।
তবে মাইলফলক গড়ে আসরের সব আলো নিজেদের করে নিয়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। সিনেমাটি সেরা চলচ্চিত্র পুরস্কারসহ মোট ১৩টি পুরস্কার ঘরে তুলে এক আসরে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে। এর আগে যে কীর্তি এককভাবে দখলে ছিল ‘গালি বয়’ নামে একটি সিনেমার। এ ছাড়া ৭০তম আসরে সেরা অভিনেতার পুরস্কারেও বেশ চমক ছিল। এবার সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের হাতে।
সঙ্গে নিজেদের পারফরমেন্স দিয়ে অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছেন শাহরুখ খান, কাজল, কৃতি শ্যাননসহ একঝাঁক বলিউড তারকা।
বিজয়ীদের তালিকা
সেরা অভিনেতা (প্রধান চরিত্রে)- অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে)- আলিয়া ভাট (জিগরা)
সেরা অভিনেতা (পুরুষ)- সমালোচকদের পুরস্কার- রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেতা (নারী)- প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)
সেরা পার্শ্ব অভিনেতা (নারী)- ছায়া কদম (লাপাতা লেডিস)
সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ)- রবি কিষাণ (লাপাতা লেডিস)
সমালোচকদের নির্বাচিত সেরা সিনেমা- আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
সেরা নবাগত অভিনেত্রী- নিতাংশী গোয়েল (লাপাতা লেডিস)
সেরা নবাগত অভিনেতা (পুরুষ)- লক্ষ্য (কিল)
সেরা নবাগত পরিচালক- কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)
সেরা গল্প- আদিত্য ধর এবং মোনাল ঠক্কর (আর্টিকেল ৩৭০)
সেরা সংলাপ- স্নেহা দেশাই (লাপাতা লেডিস)
সেরা মিউজিক অ্যালবাম- রাম সম্পাত (লাপাতা লেডিস)
সেরা লিরিক্স- প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিস)
সেরা গায়ক- অরিজিৎ সিং (লাপাতা লেডিস)
সেরা গায়িকা- মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
সেরা ছবি- লাপাতা লেডিস
সেরা পরিচালক- কিরণ রাও (লাপাতা লেডিস)
সমালোচকদের মতে সেরা ছবি- আই ওয়ান্ট টু টক
বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর- রাম সম্পাত (লাপাতা লেডিস)
বেস্ট ভিএফএক্স- রিডিফাইন (মুঞ্জা)
বেস্ট কোরিওগ্রাফি- বস্কো-সিজার (তৌবা তৌবা-সিনেমা ব্যাড নিউজ)
বেস্ট এডিটিং- শিবকুমার ভি. পানিকার (কিল)
সেরা পোশাক- দর্শন জালান (লাপাতা লেডিস)
সেরা প্রোডাকশন ডিজাইন- ময়ূর শর্মা (কিল)
সেরা সিনেমাটোগ্রাফি- রাফে মেহমুদ (কিল)
বিশেষ পুরস্কার- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- জিনাত আমান এবং শ্যাম বেনেগাল
আরডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং ট্যালেন্ট ইন মিউজিক- অচিন্ত ঠাক্কর (জিগরা এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি)।
/এমএস