বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে EFM Toolbox Programme 2026-এ, যা আয়োজন করছে ইউরোপিয়ান ফিল্ম মার্কেট (EFM) বিশ্বখ্যাত বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Berlinale)-এর অধীনে পরিচালিত অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র শিল্প-বাণিজ্য প্ল্যাটফর্ম।
এই অংশগ্রহণের মাধ্যমে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে EFM Toolbox Programme-এর আন্তর্জাতিক অংশীদার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একই সঙ্গে, IAFM-এর মনোনয়নে মিহির মসিউর রহমান নির্বাচিত হয়েছেন প্রোগ্রামের প্রথম বাংলাদেশি অংশগ্রহণকারী হিসেবে।
এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অর্জন, যা আন্তর্জাতিক কো-প্রোডাকশনে দেশের প্রাতিষ্ঠানিক উপস্থিতি ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।
মিহির মশিউর রহমান একজন পুরস্কারপ্রাপ্ত হাইব্রিড শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা, যিনি দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে সেতুবন্ধন করে পরীক্ষামূলক চলচ্চিত্র, অ্যানিমেশন ও টেকসই প্রোডাকশনের মাধ্যমে ডকুমেন্টারিতে গল্প বলেন।
মিউনিখ ২০২৪-এ পরীক্ষামূলক চলচ্চিত্রে সেরা পুরস্কার এবং ২০১০-এ এশিয়ান আর্ট বিয়েনালে ৮ বছরের অভিজ্ঞতা নিয়ে তাঁর কাজ পোয়েটিক ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজে সাংস্কৃতিক গভীরতা প্রকাশ করে। বাউন্ডলেস ফিল্ম ফেস্টিভ্যাল (ইউকে) ও মিউনিখ মিউজিক ভিডিও ফেস্টিভ্যাল (২০২৪); প্রদর্শনীতে লাহোর ডিজিটাল আর্ট বিয়েনিয়াল (২০২১), পোজনান মিডিয়েশন আর্ট বিয়েনাল (২০১৮), প্রথম ঢাকা আর্ট সামিট (২০১২) ও জাতীয় জাদুঘরের তত্ত্বাবধায়নে দলীয় প্রদর্শনী (২০১৬) তে তাঁর অংশগ্রহণ রয়েছে। এছাড়া ঢাকায় সেরা পোস্টার ডিজাইন (২০০৭) পুরস্কার রয়েছে তার ঝুলিতে।