কী সব কথা তোমার সাথে কতকাল আগে
পাড়ে ওপাড়ে অসংখ্য পরিবার পরিকল্পনা...
জলে সুরে সুখ শরীর দোলে
ভেসে আসে এক ছবি নদীর নাও
ভালোবাসায় পাশে ছিল শালবন
খুব নীরবে নিভৃতে
তখন
স্পর্শ তোমার বহু শ্রমিকের ঘাম ঝরানো সুখ
ট্রেনের বগিগুলোও চেয়ে থাকত
এক অপলক দৃষ্টি নিয়ে তোমার দিকেই...
আর এভাবেই চলে মাঝিমল্লাদের পারাপার
প্রতিদিন
তবু কত-শত প্রেমিক ঠাই নেয় তোমার বুকে
ভালোবাসায় ডুবন্ত সেই ভুল বুঝেছি আজ
অতঃপর
যৌবনে খুঁজে পাওয়া বালু জলে প্রেম-প্রণয়
তোমাকে কেটে টুকরো টুকরো করে নেয়
একদল হায়েনা
গড়ে ওঠে রাজ্যের সব দালানকোঠা
দখল প্রতিযোগিতা
নাকে তেল দিয়ে
সাধারণ মহোদয়
চলে শ্রমিক আন্দোলন
বালু তুমি মহান
কিছু সাদা ভাত
উঠে আসো আমাদের পেটে