গ্রহ-নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে? আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
ব্যস্ততা বাড়বে। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। এ সপ্তাহে আপনার কর্মোদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স ও ভ্রমণ শুভ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।
মিথুন | ২১ মে-২০ জুন
আর্থিক লেনদেনে সতর্ক হোন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ পাবেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
সময়ানুবর্তিতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক ও মানসিক অস্থিরতা বাড়তে পারে। কেউবা বিদেশ সূত্রে লাভবান হতে পারেন। আপনার সুনাম বাড়বে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনা বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পারিবারিক পরিবেশ ভালো যাবে। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্যবিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
মানসিক অস্থিরতা বাড়বে। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পেশাগত বিষয়ে সফলতার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন। চাকরি ও পেশাগত বিষয়ে সফলতার সম্ভাবনা আছে। প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মানসিকভাবে সতেজ থাকবেন। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সম্পর্কের দৃঢ়তা বাড়বে। পেশাগত কাজে সফলতা আসবে। প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।