২০২৬ সাল কন্যা রাশির জন্য পরিবর্তন, স্থিতি, আর্থিক উন্নতি, সম্পর্কের নতুন দিশা এবং কর্মজীবনের গুরুত্বপূর্ণ বছর। বছরের শুরুটা খুব ভালো না গেলেও মে মাসের পর জীবন দ্রুত উন্নতির দিকে যাবে।
জানুয়ারি থেকে মার্চের মধ্যে কাজে চাপ ও দায়িত্ব বাড়বে। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার দক্ষতা কম মূল্যায়িত হলে ধৈর্য রাখা খুবই জরুরি। এপ্রিল–মে নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারবেন। কন্যা রাশির ক্যারিয়ারের সেরা সময় ২০২৬ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত। পদোন্নতি, বেতন বৃদ্ধি, ভালো পদায়ন সবই এই সময়ের মধ্যে হবে। বড় কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। চাকরিজীবীদের বিদেশ যাত্রা রয়েছে। ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন। মোট কথা, বছর শেষ হবে সাফল্যের মধ্য দিয়ে।
কন্যা রাশির পরিবারের বা স্বাস্থ্যের কারণে খরচ বাড়বে। মে থেকে আয় বাড়তে শুরু করবে। জুন থেকে অক্টোবরের মধ্যে জমি–বাড়ি–গাড়ি কেনার সুযোগ। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া, আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বছরের শেষ তিন মাসে অর্থভাগ্য সবচেয়ে বেশি। সম্পর্কের টানাপোড়েন, মন খারাপ, ভুল বোঝাবুঝি থাকবে মার্চ পর্যন্ত। এপ্রিলে সমস্যা দূর হবে, সম্পর্ক উন্নতি পাবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রেমে গভীরতা বাড়বে। অবিবাহিতদের বিয়ের যোগ। দাম্পত্য জীবনে সুখ, পরস্পরের বোঝাপড়া বাড়বে। বছরের শুরুতে পরিবারে উত্তেজনা বা দুশ্চিন্তা থাকতে পারে। ভাই–বোনের সহায়তা পাবেন। জুনের পর পরিবারে সাফল্যের খবর পাবেন।
এই রাশির এপ্রিল পর্যন্ত দাঁত, চোখ, গ্যাসট্রিক, মাথাব্যথা, মানসিক চাপ থাকলেও মে থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। জুনের পর শক্তি, কাজের গতি, ঘুম সবই ভালো।
শুভ সময় - জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। জানুয়ারি থেকে মার্চ ও আগস্টের প্রথম ১৫ দিন সতর্ক থাকুন। উদ্বেগ কমান। আপনার ওপর চাপ আসবে কিন্তু ফল হবে ভালো। নতুন সুযোগ এলে গ্রহণ করুন। অহেতুক খরচ করবেন না বছরের প্রথমভাগে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন। জুনের পর সব ঠিক হয়ে যাবে।