২০২৬ সাল বৃশ্চিক রাশির জন্য রূপান্তর, নতুন সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও অপ্রত্যাশিত ইতিবাচক পরিবর্তনের বছর। বছরের মাঝামাঝি বড় ধরনের অগ্রগতি দেখা দেবে। বছরের শুরুতে কিছু চাপ, সিদ্ধান্তহীনতা বা মানসিক অস্থিরতা থাকতে পারে, তবে বছর যত এগোবে, ততই ভাগ্য অনুকূলে আসবে।
বছরের শুরুতে কর্মক্ষেত্রে চাপ, দায়িত্ব বৃদ্ধি বা কাজের জায়গায় প্রতিযোগিতা দেখা দিতে পারে। এপ্রিল থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। জুন থেকে নভেম্বর ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়। পদোন্নতি, বড় কাজ, বিদেশ বা বহুজাতিক কোম্পানিতে সুযোগ, নতুন দায়িত্ব, দীর্ঘদিন আটকে থাকা কাজের সফল সমাধান হতে পারে। ব্যবসায়ীদের জন্য আগস্ট থেকে ডিসেম্বর শুভ। অফিস–রাজনীতি বা হিংসা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
২০২৬ সালের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষ করে পরিবার ও স্বাস্থ্যসংক্রান্ত। জুনের পর আয় বৃদ্ধি, বকেয়া টাকা ফেরত পাওয়া, বোনাস বা বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আগস্ট–নভেম্বর বিনিয়োগের জন্য ভালো সময়। সম্পত্তি কেনা বেচার শুভ সময় অক্টোবর–ডিসেম্বর। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বছরের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা সংবেদনশীল পরিস্থিতি আসতে পারে। মার্চের পর সম্পর্ক স্বাভাবিক হবে।
জুন–অক্টোবর প্রেম, রোমান্স, বিয়ে ও দাম্পত্যের জন্য অত্যন্ত শুভ। অবিবাহিতদের জন্য আগস্ট–ডিসেম্বর মধ্যে ভালো সম্পর্ক বা বিয়ের প্রস্তাব। দাম্পত্য জীবনে বছরের শেষভাগে শান্তি, বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে ভেতরের টানাপোড়েন মিটে যাবে। জানুয়ারি–ফেব্রুয়ারিতে পরিবারের কারও স্বাস্থ্য বা দায়িত্বজনিত চিন্তা থাকতে পারে।
এপ্রিলের পর পরিবারের পরিবেশ শান্ত ও স্থিতিশীল হবে। বছরের মাঝামাঝি জমি/বাড়ি কেনা, পরিবারে নতুন সদস্যে আগমনের সম্ভাবনা রয়েছে। সন্তানদের শিক্ষায় উন্নতি ও সাফল্যের যোগ আছে।
বছরের শুরুতে মানসিক চাপ, রাগ, ইনসমনিয়া বা হজমের সমস্যা হতে পারে। জুন–অক্টোবর স্বাস্থ্য সবচেয়ে ভালো থাকবে। রক্তচাপ, হরমোন সংক্রান্ত বিষয়, আবেগ চিন্তায় রাখবে। নিয়মিত মেডিটেশন, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। ভ্রমণের সময় সতর্কতা প্রয়োজন। শুভ সময় - মার্চের শেষ থেকে মে, জুন–নভেম্বর ও ডিসেম্বরের শেষ সপ্তাহ। জানুয়ারি–মার্চ ও অক্টোবরের প্রথম দুই সপ্তাহ অশুভ।
আবেগে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় বৃশ্চিকের। রাগ–অহংকার নিয়ন্ত্রণ করুন, এতে সম্পর্ক ও কাজ দুটোই উন্নতি হবে। অসতর্ক বিনিয়োগ বা তাড়াহুড়া এড়িয়ে চলুন। ধৈর্য, আত্মবিশ্বাস ও নিয়মিত কাজই সাফল্যের চাবিকাঠি।
২০২৬ সালের প্রথম তিন মাস কিছু চ্যালেঞ্জ থাকলেও জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময় বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। ক্যারিয়ার, অর্থনীতি, প্রেম, পরিবার- সব ক্ষেত্রেই শক্তিশালী অগ্রগতি, উন্নতি ও সফলতা আসার ইঙ্গিত রয়েছে।