আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আর্থিক বিষয়ে ভালো যাবে। ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। সৃজনশীল ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। শারীরিক বিষয়ে সমস্যা হতে পারে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
পেশাগত উৎকর্ষ বাড়বে। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ অনুভব করবেন। রোগ সংক্রমণ নিয়ে সচেতন হোন। আর্থিক লেনদেনে আরও যত্নশীল হোন। স্বাধীন পেশাজীবীদের জন্য শুভ সময়। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মিথুন | ২১ মে-২০ জুন
আপনার সুনাম ও গ্রহণযোগ্যতা বাড়বে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণের সুযোগ তৈরি হবে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
আর্থিক পরিস্থিতি ভালো যাবে। পেশাগত কাজে চাপ অনুভব করবেন।। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
মানসিক প্রশান্তি পাবেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমস্যা তৈরি হবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শারীরিকভাবে অসুস্থতা বোধ করবেন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রাগ-জেদ নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রত্যাশা অনুযায়ী সফলতা পাবেন না।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সংশয় বাড়বে। স্পষ্ট কথা বলার জন্য অস্বস্তি বোধ করবেন। আত্মীয়স্বজনের সঙ্গে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন। বিনিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দূর ভ্রমণের সুযোগ পাবেন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করবেন। আর্থিক বিষয় শুভ। কর্মসংক্রান্ত বিষয় নিয়ে সাবধান থাকুন। সামাজিক যোগাযোগ বাড়বে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে বিভিন্নমুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানুষের মাঝে দূরত্ব দূর হতে পারে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
প্রিয়জন সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত কাজে সফলতা পাবেন। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
মানসিক বিষণ্নতা বাড়বে। অর্থ উপার্জনে সফলতা পাবেন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন। কারও প্রশংসায় প্রভাবিত হবেন না।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
পারিবারিক পরিবেশ আপনার জন্য শুভ। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। অর্থব্যয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। বিনিয়োগের জন্য অনুকূল সময়। নবদম্পতির জন্য শুভ সময়।