আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কম হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে জটিলতা রয়েছে। কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বাড়বে ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে। বাণিজ্যে উন্নতির সুযোগ পাবেন। বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। প্রেমে অশান্তি বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা পাবেন।
মিথুন | ২১ মে-২০ জুন
বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সম্পত্তিসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সফলতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার যোগাযোগ শুভ।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
নিজের কোনো বাসনা পূর্ণ হবে। ব্যবসা-বাণিজ্যে চাপে থাকবেন। পারিবারিক অশান্তি বাড়তে পারে। যাত্রা শুভ। রাগ-জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
অর্থকড়ি ও সামাজিক প্রতিপত্তির ব্যাপারে আকর্ষণ প্রবল হবে। অলসতা ও দীর্ঘসূত্রতাকে প্রশ্রয় দেবেন না। পারিবারিক জীবন ভালো কাটবে। অর্থ উপার্জন ভালো হবে। তবে ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। স্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। শিল্পচর্চার সঙ্গে যুক্তদের জন্য বেশ ভালো সময়।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পারিবারিক জীবনে সমঝোতা দরকার। বন্ধু নির্বাচনে সতর্ক হোন। আপনার স্বভাবের মাধুর্যের জন্য শ্রদ্ধা, অনুরাগ ও ভালোবাসা পাবেন। বন্ধুত্ব ও খোলামেলা মানসিকতার জন্য দাম্পত্য জীবনে অস্থিরতা তৈরি হতে পারে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
দৃঢ়তা ও স্থির সংকল্পের জন্য সফলতা পাবেন। দৈহিক ও মানসিকভাবে যাবতীয় সাংঘর্ষিক বিষয়গুলো পরিহার করুন। রাগ-ক্ষোভ জমিয়ে রাখবেন না।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
বহির্জগতের নানা পরিকল্পনায় ব্যস্ত থাকার দরুন পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। আবেগপ্রবণ মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ভাবাবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। দাম্পত্য সম্পর্ক সমন্বয় করে চলুন। খাদ্য নির্বাচনে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে হৃদয় অপেক্ষা মস্তিষ্কপ্রসূত চিন্তায় পরিচালিত হবেন। নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আপনার মনোবল চাঙ্গা হবে। কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। কিছুটা কৌশলী হলে সার্বিক বিষয়ে লাভবান হবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় করে চলুন। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণ শুভ।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে। প্রেম ও রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। চাকরিজীবীদের কিছুটা মানসিক চাপ থাকতে পারে। কোনো শুভ কাজে যোগ দিতে পারেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করুন। ভাবপ্রবণতাকে নিয়ন্ত্রণ করুন।