যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে ‘ময়লার ভাগাড়’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের এই বক্তব্যে নেটিজেনদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন।
এর আগেও অনেকবার অভিবাসীদের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্বের প্রচারে আবারও নিজস্ব ভঙ্গিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণ করলেন।
অর্থনীতি, বিদেশনীতি, স্বাস্থ্য পরিষেবার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন ট্রাম্প। কথায় কথায় ওঠে অবৈধ অভিবাসনের প্রসঙ্গও। তখনই ট্রাম্প বলেন, ‘আমরা আসলে বাকি বিশ্বের কাছে আবর্জনার পাত্রের মতো। আপনারা জানেন, প্রথমবার আমি এই ধরনের কথা বললাম। কিন্তু এটাই একেবারে যথার্থ ব্যাখ্যা।’
একই সঙ্গে জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করতে গিয়ে এবং নিজের প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকা আসলে অনেকের কাছেই আবর্জনা ফেলার একটা জায়গা মাত্র।’
তিনি আরও বলেন, ‘বাইডেন এবং হ্যারিসের প্রসঙ্গ উঠলেই প্রবল রাগ হয় তার। আমেরিকার বিভিন্ন প্রান্তে অপরাধ এবং খুনের পেছনে অভিবাসীদের হাত রয়েছে। আমেরিকায় এমন অভিবাসীরাও ঢুকে পড়েছে যারা হয়তো কোনও একদিন সকালে কোনও অভিভাবকের সামনেই তাদের কন্যাসন্তানের ঘাড় ধরে তার গলা কেটে খুন করে দেবে। কেউ কিছুই করতে পারবেন না।’
এছাড়াও তিনি বাইডেন ও কমলা হ্যারিসের শাসনামলে সময় সর্বোচ্চ সংখ্যাক অবৈধ অবিবাসী যুক্তরাষ্ট্রে এসেছে বলে অভিযোগ করেন। সূত্র: সিএনএন
সুমন/অমিয়/
Trump says US is ‘like a garbage can for the world’ as he rails against illegal immigration