যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বক্তব্যের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার সমর্থকরা।
বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কোনো এক মুহূর্তে তার মার-এ-লাগো ক্লাব থেকে কয়েক মাইল দূরে পাম বিচ কনভেনশন সেন্টারে জড়ো হওয়া কয়েক হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।
তার পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, যদিও কখন বা শেষ পর্যন্ত আদৌও হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
ট্রাম্প আগে সাংবাদিকদের বলেছিলেন, তিনি তার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত নন এবং কোনো বক্তৃতাও লেখা হয়নি।
তবে সূত্রগুলো বলছে, তারা আশা করেন যে ফলাফল নির্ধারণ করা হয়েছে কিনা তা বিবেচনা না করেই তিনি কথা বলবেন, যাতে সমর্থকদের দ্রুত জড়ো করতে পারেন।
তবে ৬ নভেম্বর রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে না এই খবরে ট্রাম্প ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেছেন।
তার প্রচারণা উপদেষ্টাদের বেশিরভাগই সতর্ক করেছেন যে, আজ রাতে কে জিতেছে তা তারা জানার সম্ভাবনা কম কারণ ভোট এখনও গণনা করা হচ্ছে।
ব্যালট হিসাবে তিনি নিজেকে বিজয়ী দাবি করেছেন যে মিথ্যাচারটি তিনি ২০২০ সালের নির্বাচনে করেছিলেন। তেমনটি এবারও করবেন কি না, তা এখনও অজানা। কারণ এখনও ভোট গণনা করা হচ্ছে। সূত্র: সিএনএন
অমিয়/