ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি ৪ নারী সেনা সদস্যকে মুক্তি দিয়েছে। তাদেরকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন- করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) এবং লিরি আলবাগ (১৯) নামে চার নারী সেনা।
শনিবার (২৫ জানুয়ারি) তারা তাদের মুক্তি দেওয়া হয়। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে গাজায় বন্দি ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, আমরা এইমাত্র নিশ্চিত করেছি যে রেডক্রসের মাধ্যমে জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীতে স্থানান্তর করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ফিরে আসা চার জিম্মিকে বর্তমানে আইডিএফ বিশেষ বাহিনী এবং আইএসএ বাহিনী তাদের ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাচ্ছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে।
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফিরে আসা নারীদের অভিবাদন জানিয়েছে।
মুক্তি পাওয়া এই চার সেনার বিপরীতে দুইশত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। সূত্র: বিবিসি
মেহেদী/