জার্মানির রাজধানী বার্লিনে উগ্র ডানপন্থি দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সিডিইউ) বিরুদ্ধে আন্দোলন করেছেন দেড় লক্ষাধিক মানুষ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
দেশে অভিবাসনবিরোধী আইন পাসের ক্ষেত্রে সিডিইউ আরেক উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের (এএফডি) সহায়তা চাওয়ায় রাজপথে নেমে আসেন প্রায় ১ লাখ ৬০ হাজার আন্দোলনকারী।
সিডিইউ’র পদক্ষেপকে ‘শয়তানের সঙ্গে চুক্তি’ আখ্যায়িত করে উগ্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক পর্যায়ে সিডিইউ’র কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এ প্রসঙ্গে বিক্ষোভরত অ্যানা সোয়ার্জ বলেন, ‘পরিস্থিতি ক্রান্তির দ্বারে এসে দাঁড়িয়েছে। আমরা আর চোখ ফিরিয়ে রাখতে পারছি না।’
এদিকে এফডি ও সিডিইউ’র সম্মিলিত উদ্যোগে সীমান্তপথে যথাযথ কাগজপত্র ছাড়া জার্মানিতে অভিবাসীদের প্রবেশ আটকাতে বিশেষ অনুমতিপত্র জারি করা হয়েছে।
ডানপন্থি দলগুলোর প্রস্তাবিত কঠোর অভিবাসননীতি পুরোপুরি বাস্তবায়িত না হলেও কয়েক দশকযাবত উগ্র ডানপন্থার বিরুদ্ধে ধরে রাখা ‘দুর্গে’ ফাঁটল ধরেছে বলে মত বিশেষজ্ঞদের।
এফডি ও সিডিইউ’র জোটে শঙ্কিত আন্দোলনকারী বলেন, ‘উগ্রবাদীদের চেয়ে গণতন্ত্রের অনুসারি এ দেশে বেশি-এই বার্তা দিতেই আমরা আজ জমায়েত হয়েছি।’
এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারি) মোট ২ লাখ ২০ হাজার গণতন্ত্রপন্থি দেশব্যাপি পৃথক র্যালিতে অংশগ্রহণ করেন।
এদিকে দেশটির চ্যাঞ্চেলর ওলাফ স্কলজ্ সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, ‘উগ্র ডানপন্থিদের সমর্থনে কেউ দাঁড়াবে না।’
দেশটির বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জ এএফডির সঙ্গে জোট না বাঁধলেও সিডিইউকে অভিবাসনবিরোধী কঠোর নীতিমালার সঙ্গে একাত্ম করেছেন। পার্লামেন্টের প্রায় ২২ শতাংশ আধিপত্য ধরে রাখা এই দল জার্মানির অবস্থান নির্ধারণে বিরূপ প্রভাব রাখবে। সিডিইউ’র ভূমিকা দেশের নাৎসি বাহিনীর উগ্রপন্থি রাজনীতি পুণর্বহাল করতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা।
মার্জের পদক্ষেপে নিন্দা জানিয়ে বিক্ষোভকারী মাতিনা বেইবেল বলেন, ‘তিনি এক সপ্তাহ আগে দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন। তার কথায় আমরা আর কিভাবে বিশ্বাস রাখব?’
জার্মানিতে চলমান রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ সোমবারের বিক্ষোভ। এই পরিস্থিতিতে নীতিনির্ধারকদের জনআকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির উদারপন্থি রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: এএফপি
নাইমুর/