ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
২৩ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আর্জেন্টিনার ৫ গোলের ৫টিই মেসির পাঁচ বছর পর আবারও আইসিসির মাসসেরা মুশফিক বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের কীর্তিতে নাম লেখালেন মেসি মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত

সিএনএনের বিশ্লেষণ ট্রাম্পের পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ইউরোপে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম
ট্রাম্পের পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ইউরোপে
ট্রাম্পের পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ইউরোপে। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পশ্চিমা বিশ্ব যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পৃথক ও একা করে ফেলেছিল, তার অবসান ঘটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এর মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর ঐক্যে ফাটল ধরেছে। আগামীতে যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে কতটা দাঁড়াবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা সাম্প্রতিক সময়ে একাধিক বক্তব্য রেখেছেন ইউক্রেন ও ইউরোপ ইস্যুতে। সেগুলো থেকে উদ্বেগ তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়তো পুতিন যা বলবেন, তাতেই রাজি হয়ে যাবেন। যুদ্ধ অবসানের জন্য তিনি যে চুক্তিটি করবেন তা ইউক্রেনের জন্য ততটা সুফল বয়ে আনবে না।    

যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় ইউরোপীয় রাষ্ট্রগুলোকে রাখবে না। তবে দেশটি জানিয়ে দিয়েছে যে, তারা যে চুক্তিই করুক না কেন, ইউরোপীয় রাষ্ট্রগুলোকে সেটির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনে সেনাও পাঠাতে হবে। বিষয়টি নিয়ে এরই মধ্যে নড়েচড়ে বসেছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতকাল সোমবার প্যারিসে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জার্মানি, ব্রিটেন, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও ডেনমার্কের নেতৃস্থানীয়রা। পাশাপাশি উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রধান এবং ন্যাটোর মহাসচিব।   

শুধু ইউরোপীয় দেশ নয়, যুদ্ধ অবসানের আলোচনায় ইউক্রেনও অংশ নিতে পারবে না এমন ইঙ্গিত এসেছিল ট্রাম্পের পক্ষ থেকে। তবে ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া কোনো সিদ্ধান্ত কখনই গ্রহণ করবে না ইউক্রেন। পরে ট্রাম্প আবছা এক আভাস দেন যে, ইউক্রেনকে হয়তো আলোচনায় নেওয়া হতে পারে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সৌদি আরবের মধ্যস্থতায় আয়োজিত আলোচনায় অংশ নিচ্ছেন। সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসন ও মস্কো- দুই পক্ষেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। রুবিও বলছেন, ওই ফোনালাপের পরবর্তী ধাপ হচ্ছে এ বৈঠক। সিবিএসকে তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহে বোঝা যাবে যে, এটি গুরুত্বপূর্ণ কি না। এটির মতো জটিল একটি যুদ্ধ শুধু একটি ফোনকলে সমাধান হবে না।  

ইউক্রেনকে আলোচনায় যুক্ত করা প্রসঙ্গে রুবিও বলেন, ‘যদি এটি আসল আলোচনা হয়- আমরা এখনো ওই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারিনি- তবে যদি তা হয়, তাহলে ইউক্রেনকে যুক্ত করা হবে এতে। কারণ তাদের দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইউরোপীয়দের যুক্ত করতে হবে, কারণ তারা পুতিন ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ও এই প্রচেষ্টায় তাদেরও অবদান রয়েছে।’  

তবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে অবস্থানে এসে ঠেকেছে, তাতে শুধু একজনেরই খুশি হওয়ার কথা। আর তিনি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতদিন ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে রাশিয়াকে শত্রু হিসেবে তকমা দিলেও সম্প্রতি সে বিষয়টি পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত শুক্রবার মিউনিখে এক সম্মেলনে জোর গলায় বলেছেন, ইউরোপের সমস্যা তারা নিজেরাই।

পুরো বিষয়টি নিয়ে কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেক্সান্ডার গাবুয়েভ বলছেন, এটি অবশ্যই ভ্লাদিমির পুতিনের জন্য আনন্দের। এটি তার জন্য ইস্টার, হানুকাহ, বড়দিন ও জন্মদিন- একদিনে হওয়ার মতো।’ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইছেন ন্যাটো সদস্যরা নিজেদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করুক। তবে বছরের পর বছর ধরে এ খাতের খরচ সংকুচিত করে আসা ইউরোপীয় দেশগুলো চাইলেই এখন ওই অবস্থানে যেতে পারছে না। এতে তাদের অর্থনীতির অন্যান্য অংশে চাপ তৈরি হবে। তবে কোনো কোনো ইউরোপীয় দেশের নেতা যে ট্রাম্পকে খুশি করার চেষ্টা করতে পারে, সে ইঙ্গিতও মিলেছে। যেমন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের আসন্ন দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, শান্তি চুক্তির অধীনে ইউক্রেনে সেনা পাঠাতে ইচ্ছুক তার দেশ।    

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/