পাকিস্তানি সিনিয়র এক সরকারি সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে জানায়, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ কয়েকটি মিত্র দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতা করছে। এ কারণে ইসলামাবাদ এখনো ভারতের হামলার পাল্টা জবাব দিচ্ছে না।
ওই সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমরা কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছি।’ তিনি আরও জানান, পাকিস্তান এখনো ভারতকে লক্ষ্য করে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।
ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান ভারতের ১৫টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে-এ অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে জম্মুতে ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ তুলে ভারত।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারতের এমন প্রচারণা হাস্যকর। তাদের দাবি সম্পূর্ণ বানোয়াট। আমরা হামলা করলে ভারতকে জানানো লাগবেনা, হামলার প্রচন্ডতায় বিশ্ব এমনিতেই জেনে যাবে।’
পাকিস্তানি ওই সূত্র আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে যাচাই করার জন্য যে আদৌ পাকিস্তান ভারতে হামলা করেছে কি না।’
এদিকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নেতারা দু’পক্ষকে উত্তেজনা প্রশমনে সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রেরে স্টেট সেক্রেটারি প্রেসিডেন্ট পাকিস্তান ও ভারতের সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং দু’দেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা পরামর্শ দেন এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেন। সূত্র:সিএনএন
মাহফুজ/