ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আর্জেন্টিনার ৫ গোলের ৫টিই মেসির পাঁচ বছর পর আবারও আইসিসির মাসসেরা মুশফিক বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের কীর্তিতে নাম লেখালেন মেসি মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়?

ভারত-পাকিস্তান যুদ্ধে আপাত লাভ হলো চীনের!

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৭:০০ এএম
ভারত-পাকিস্তান যুদ্ধে আপাত লাভ হলো চীনের!
প্রতীকী ছবি

চার দিন একে অপরের লক্ষ্যবস্তুতে হামলার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নেয় ভারত ও পাকিস্তান। চীন, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব, ব্রিটেনসহ বিভিন্ন দেশ এই যুদ্ধবিরতির নেপথ্যে কাজ করেছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে এই যুদ্ধে লাভ হলো কার।

নিরাপত্তা বিশ্লেষকরা ভারত-পাকিস্তান যুদ্ধকে চীনের সামরিক গোয়েন্দা তথ্য জানার এক বিশাল সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করছে, তা থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে দেশটি। চীনের সামরিক আধুনিকতা এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে সে তার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক তৎপরতা ও কৌশল সম্পর্কে জানতে পারছে। এসব গোয়েন্দা তথ্য সাগরে, জলে স্থলে ভারতকে মোকাবিলায় তাকে এগিয়ে রাখছে।

সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নেইল বলেন, এটা গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এক অনন্য সুযোগ। ভারতের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের সামরিক নড়াচড়া সীমান্তেই সরাসরি পর্যবেক্ষণ করা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, চীনের নির্মিত জে-১০ যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা। যার মধ্যে একটি ছিল ফরাসি নির্মিত রাফাল। ভারত অবশ্য তাদের কোনো যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি শিকার না করলেও বিশ্লেষকরা রাফালের দিকেই ইঙ্গিত করেছেন।

সামরিক বিশ্লেষক বলছেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি যেকোনো দেশের জন্য একটি বিরল উপলক্ষ। যেখানে পাইলটের দক্ষতা, যুদ্ধবিমানের কার্যকারিতা ও আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের ব্যবহার সরাসরি পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করা যায়।

চীন ও ভারত- এই দুই আঞ্চলিক পরাশক্তি। দীর্ঘ মেয়াদে একে অপরকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছে। যাদের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ হিমালয় সীমান্ত নিয়ে দশকের পর দশক ধরে উত্তেজনা চলছে। সর্বশেষ সীমান্ত সংঘর্ষ ঘটে ২০২০ সালে।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর তথ্য অনুযায়ী, চীনের এখন ২৬৭টি স্যাটেলাইট সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১৫টি গোয়েন্দা, নজরদারি ও টহলের জন্য এবং আরও ৮১টি সামরিক ইলেকট্রনিক ও সংকেত পর্যবেক্ষণের জন্য। এটি ভারতসহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।

বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, ভারত ব্রহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো কৌশলগত অস্ত্র প্রয়োগ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। মিত্র পাকিস্তানের কাছ থেকে তারা ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য পাবে। পাকিস্তান গত শনিবার দাবি করেছে, ‘বুনইয়ানুম মারসুস’ অভিযানে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করেছে। পাকিস্তানের মাধ্যমে চীন এখন ভারতের প্রতিরক্ষার অনেক কিছুই জানতে পারবে।

খবরে বলা হয়েছে, সামুদ্রিক পর্যবেক্ষণেও চীন এখন বেশি সক্রিয়। ওপেন সোর্স গবেষক ড্যামিয়েন সাইমন মনে করেন, ভারত মহাসাগরে চীনা গবেষণা জাহাজ, মহাকাশ পর্যবেক্ষণ জাহাজ ও তথাকথিত মাছ ধরার নৌবহর নিয়মিত মোতায়েন করা হচ্ছে, যাদের মধ্যে অনেক ‘গোপন গোয়েন্দা তথ্য সংগ্রাহক’ হিসেবে কাজ করছে।

রয়টার্স জানায়, ভূ-রাজনৈতিক পরিস্থিতি তাই একদিকে যেমন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে উত্তপ্ত করে তুলছে, তেমনি চীনের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের জন্য এটি হয়ে উঠছে একটি স্বর্ণখনি। যেটাকে কাজে লাগিয়ে চীন আগামীতে টেকসই একটি প্রতিরক্ষা কৌশল গড়ে তুলতে পারবে। 

পাকিস্তানের সঙ্গে চীনের বরাবরই রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ভারতকে মোকাবিলাসহ দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতেই সে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এই যুদ্ধে সেই দায়বদ্ধতা থেকেই সে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। সম্প্রতি চীনে সরকারি সফরের সময় প্রেসিডেন্ট আসিফ জারদারি পাকিস্তানের কৌশলগত অংশীদারত্বের অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 

পাকিস্তানের অন্যতম মূল লক্ষ্য হলো, যেভাবেই হোক চীনা বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করা। পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক মজবুত হলেও পাকিস্তান চায়, তা আরও জোরদার করতে। তবে পাকিস্তান সতর্ক, যাতে তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে তার পররাষ্ট্রনীতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত না হয়। 

পাকিস্তান আপ্রাণ চেষ্টা করছে চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে। সামরিক প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শদাতা যুক্তি দিচ্ছেন যে চীনের উত্থান সোভিয়েত ইউনিয়নের উত্থানের মতো নয়। তাই পাকিস্তান আরও ঘনিষ্ঠভাবে চীনের সঙ্গে জোট বাঁধতে পারে। 

বিশ্লেষকদের তাদের মতে, চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল, প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে, যা দেশটির দীর্ঘমেয়াদি প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দ্বন্দ্বে সহায়ক হতে পারে। চীনের সামরিক আধুনিকায়নের ফলে এখন তার স্যাটেলাইট, সীমান্ত ঘাঁটি ও ভারত মহাসাগরে অবস্থানরত নৌবহর থেকে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে।

সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধে চীনের জে-১০ বিমানের যুদ্ধ পরীক্ষা সফল হয়েছে। এটি দিয়েই পশ্চিমা প্রযুক্তির রাফালকে ভূপাতিত করা হয়েছে। এটি চীনের সামরিক প্রযুক্তির বড় বিজয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের ৩ হাজার ৮০০ কিমি দীর্ঘ বিতর্কিত হিমালয় সীমান্ত রয়েছে। সীমান্ত নিয়ে যুদ্ধ ও ২০২০ সালের উত্তেজনার পর দুই দেশ সীমান্তে টহল নিয়ে সমঝোতায় পৌঁছেছে। ভারত পাকিস্তান বর্তমান সংঘাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য- বিশেষ করে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র- চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেপণাস্ত্র এখনো কোনো সরাসরি সংঘাতে ব্যবহার করা হয়নি।

পাকিস্তানের সঙ্গে চীনের ‘অল-ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বেশ কয়েক দশক ধরেই শক্তিশালী। পাকিস্তানে চীনা সামরিক উপদেষ্টা ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চীন পাকিস্তানের মাধ্যমে ভারতের বিরুদ্ধে প্রাসঙ্গিক তথ্য পেতে পারছে বলেই অভিমত সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেমস চারের। তার ভাষায়, ‘পাকিস্তানে চীনা সামরিক উপদেষ্টা ও কর্মীদের উপস্থিতি সুবিদিত। পাকিস্তান যেহেতু চীন থেকে অনেক উন্নত সামরিক প্রযুক্তি আমদানি করে, তাই পিএলএ এসব তথ্য সহজেই সংগ্রহ করতে পারে।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫৩ পিএম
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

মাত্র গত সপ্তাহে উপনির্বাচনে জয়ী হয়ে আবার পার্লামেন্টে ফেরা বার্নহ্যামকে স্টারমারের উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ওয়েস স্ট্রিটিংও তাকে সমর্থন জানিয়েছেন।

সোমবার (২২ জুন) ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনের সামনে আবেগঘন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। কণ্ঠ ভারী হয়ে আসা ভাষণে তিনি স্বীকার করেন, দুই বছর ক্ষমতায় থাকার পর তিনি লেবার পার্টির সংসদ সদস্যদের আস্থা হারিয়েছেন।

তিনি জানান, নতুন লেবার নেতা এবং সেই সূত্রে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ সুগম করতে তিনি রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লসকে তার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

স্টারমার বলেন, ‘নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা করব।’

এ সময় স্ত্রী ভিক্টোরিয়া ও দুই সন্তানকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

২০২৪ সালের জুলাইয়ে কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর লেবার পার্টিকে আবার ক্ষমতায় ফিরিয়েছিলেন স্টারমার। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার সরকার একের পর এক নীতিগত অবস্থান পরিবর্তন, মন্ত্রীদের পদত্যাগ এবং জনসমর্থন হ্রাসের কারণে চাপে পড়ে।

লেবারের আস্থাহীনতা

লেবার পার্টির সংসদ সদস্যদের একাংশ মনে করেন, অভিবাসনবিরোধী ডানপন্থী দল রিফর্ম ইউকের উত্থান ঠেকাতে স্টারমার আর সক্ষম নন। জাতীয় জনমত জরিপগুলোতেও দলটি এগিয়ে রয়েছে।

মে মাসে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে লেবারের ভরাডুবির পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত সপ্তাহে বার্নহ্যামের উপনির্বাচনে জয় সেই চাপ আরও বাড়িয়ে দেয়।

যদিও স্টারমার আগে বলেছিলেন তিনি যেকোনো নেতৃত্ব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, তবে বার্নহ্যামের জয়ের পর দলের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী তাকে জানান যে তার সরে দাঁড়ানোর সময় এসেছে।

স্টারমার বলেন, ‘আমার দল এখন নিজেকে প্রশ্ন করছে, পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি?’

‘আমার সংসদীয় দলের উত্তর আমি শুনেছি এবং সেটি আমি সাদরে গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, সবসময় আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দিয়েই নিয়েছি। আর সে কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

সেপ্টেম্বরে নতুন নেতা

স্টারমার জানান, তিনি লেবারের জাতীয় নির্বাহী কমিটিকে (এনইসি) নতুন নেতা নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে বলেছেন। আগামী ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে।

তার ভাষ্য, ‘এর ফলে গ্রীষ্মকালীন অবকাশ শেষে সেপ্টেম্বরে পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দায়িত্ব নিতে পারবেন।’

ভাষণ শেষে স্ত্রীকে আলিঙ্গন করেন স্টারমার। এ সময় ব্রেক্সিটবিরোধী এক কর্মী কাছাকাছি একটি সড়ক থেকে ইউরোপীয় ইউনিয়নের সংগীত ‘ওড টু জয়’ বাজিয়ে তার বক্তব্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন।

এদিকে এক্সে দেওয়া পোস্টে বার্নহ্যাম বলেন, ‘এই পরিবর্তন প্রক্রিয়া সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করব।’

অল্প সময়ের মধ্যেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ঘোষণা দেন, তিনি নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না; বরং বার্নহ্যামকে সমর্থন করবেন।

স্ট্রিটিং বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বার্নহ্যামের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন, ‘জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আমাদের অস্তিত্বের এই লড়াইয়ে জয়ী হওয়ার সক্ষমতা বার্নহ্যামের রয়েছে।’

‘পরিবর্তনের শেষ সুযোগ’

গত সপ্তাহে উপনির্বাচনে জয়ের পর বার্নহ্যাম বলেছিলেন, লেবারের সামনে এটি ‘পরিবর্তনের শেষ সুযোগ’।

৫৬ বছর বয়সী বার্নহ্যাম লেবারের বিশাল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকলেও, তার জনপ্রতিনিধিত্বের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ ইতোমধ্যে আগাম সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন।

রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বার্নহ্যাম ২০০০-এর দশকে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেটার ম্যানচেস্টরের মেয়র ছিলেন।

সাম্প্রতিক উপনির্বাচনে তিনি সহজেই রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করেন। তবে লেবারের ‘সফট-লেফট’ ঘরানার এ নেতা ক্ষমতায় এলে কী ধরনের নীতি অনুসরণ করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। এতে দলের কিছু সংসদ সদস্যের মধ্যে উদ্বেগ রয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী হলে তিনি অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসকে সরিয়ে দিতে পারেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে বহাল রাখতে পারেন। সূত্র: এএফপি

নাঈম/

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/