পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দায়িত্ব ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) নেওয়া উচিত বলে মনে করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১৫ মে) তিনি নিজের ওই মনোভাব জানান।
বৃহস্পতিবার (১৫ মে) রাজনাথ গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এবারই প্রথম সেখানে গেলেন তিনি। সেখানে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উপস্থিতিতে পাকিস্তানকে একহাত নিতে ছাড়েননি তিনি।
রাজনাথ বলেন, ‘পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন, তার প্রমাণ গোটা বিশ্ব পেয়েছে। তাদের মতো এমন দায়িত্বজ্ঞানহীন ও হটকারী দেশের হাতে পারমাণবিক অস্ত্রশস্ত্র এলেও নিরাপদ কি না, সে প্রশ্ন আমি খোলাখুলিভাবেই করতে চাই।’
সেখানে ভারতের সামরিক বাহিনীরও প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, ‘আপনাদের বীরত্বে গোটা দেশ গর্বিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর মনোভাব, পাকিস্তান বুঝতে পেরেছে।’
প্রসঙ্গত, আইএইএ মূলত পৃথিবীর বিভিন্ন দেশের পারমাণবিক কাজকর্মের ওপর নজর রাখে। পাকিস্তানের হামলায় বাদামিবাগ ক্যান্টনমেন্টে ক্ষতি হয়েছিল। তিনি সেই অংশটিও ঘুরে দেখেছেন। তিনি বলেছেন, ‘কাশ্মীর ভারতের মাথা। এখানে পাকিস্তান যে আঘাত করতে চেয়েছিল তা প্রতিহত করেছে ভারত। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস