সাতটি মহাদেশে একা বিমান চালিয়ে ৭ মহাদেশে ভ্রমনের চেষ্টা করা এক কিশোর পাইলটকে অ্যান্টার্কটিকা থেকে আটক করেছে চিলির কর্তৃপক্ষ। তীব্র বাতাসের মুখোমুখি হয়ে মার্কিন কিশোর ইনফ্লুয়েন্সার তাদের অনুমতি ছাড়াই ফ্লাইট পরিকল্পনা পরিবর্তন করে অ্যান্টার্কটিকায় অবতরণ করেন বলে জানায় চিলির কর্তৃপক্ষ।
চিলির প্রসিকিউটররা বলছেন,প্রভাবশালী ১৯ বছর বয়সী এই মার্কিন ইনফ্লুয়েন্সার অনুমতি ছাড়াই তার ফ্লাইট পরিকল্পনা পরিবর্তন করে 'বহু জাতীয় ও আন্তর্জাতিক নিয়ম' ভঙ্গ করেছেন। তিনি অ্যান্টার্কটিকার এমন একটি অংশে অবতরণ করেছেন যেটিকে দক্ষিণ আমেরিকার এই দেশটি নিজের বলে দাবি করে।
এদিকে, গুওর ওয়েবসাইটে বলা হয়, তিনি "সাতটি মহাদেশের উপর দিয়ে একা উড়ে যাওয়া প্রথম ব্যক্তি হিসেব ক্যান্সার গবেষণার জন্য ১ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করছেন। গত সেপ্টেম্বর থেকে তিনি তার মহাদেশ ভ্রমণের যাত্রা দশ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম অনুসারীর কাছে প্রচার করেছেন।
২৩শে জুন তার শেষ পোস্টে ফিলিপাইনের উপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমানের ছবি দেখানো হয়েছে।
রবিবার (২৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গুওর আইনজীবী জানান, তরুণ এই পাইলট সেসময় বিমান চালানোর সময় জটিলতা অনুভব করেছিলেন।
চিলির কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৮ জুন), গুও একটি মিথ্যা ফ্লাইট পরিকল্পনা জমা দিয়েছিলেন এবং দক্ষিণ চিলির পুন্টা অ্যারেনাসের কার্লোস ইবানেজ দেল ক্যাম্পো বিমানবন্দর থেকে N182WT নামে নিবন্ধিত সেসনা 182Q বিমানে একমাত্র যাত্রী এবং ক্রু সদস্য হিসেবে উড্ডয়ন করেছিলেন। এরপর ফ্লাইট চলাকালীন এক পর্যায়ে তিনি অ্যান্টার্কটিকার দিকে পথ পরিবর্তন করেন।
তারপর, তিনি কাউকে না জানিয়ে এবং কোনও অনুমতি ছাড়াই অ্যান্টার্কটিকার দিকে অগ্রসর হয়ে চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে লেফটেন্যান্ট রোডলফো মার্শ ঘাঁটির বিমানঘাঁটিতে অবতরণ করেন।
প্রসিকিউটর আরও যোগ করেন, এই আচরণের মাধ্যমে, অভিযুক্ত ব্যক্তি অ্যান্টার্কটিকা এবং ম্যাগালানেস অঞ্চলে বিমান চলাচলের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করে তোলেন।
এদিকে, চিলির আদালত এই মামলার তদন্তের জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে। তাই, এই সময়ের মধ্যে গুওকে চিলিতেই থাকতে হবে।
সুলতানা দিনা/