তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
শনিবার (১৯ জুলাই) ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত এ নদীর ওপর দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
জানা গেছে ‘এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে স্থানীয়ভাবে তিব্বতের চাহিদাও পূরণ করবে। নির্মাণ শেষ হলে বাঁধটি চীনের কেন্দ্রীয় অঞ্চলের ইয়াংসি নদীর ওপর নির্মিত ‘থ্রি গর্জেস বাঁধকেও’ ছাড়িয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে।'
প্রকল্পটির অধীনে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট বিনিয়োগ প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)।
এদিকে ভারত বলেছে, তারা তিব্বতে চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মেহেদী/