পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ জেলায় নয়জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। আড়েকোটি অভিযানে বেলুচিস্তানের কালাত জেলায় আরও চারজন নিহত হয়েছেন। এছাড়া সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মালাকান্দে চার দিনের গোয়েন্দা-ভিত্তিক এই অভিযানগুলো (আইবিও) পুলিশ, লেভি, সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) এবং মালাকান্দ জেলার জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হয়েছিল। আইএসপিআর এক বিবৃতিতে ‘ভারতীয় প্রক্সি’ হিসাবে শনাক্তকরা করা এই জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর এই অভিযান শুরু করা হয়েছিল।
আইএসপিআর জানায়, তীব্র ও একাধিক গুলি বিনিময়ের পর সেনারা জঙ্গিদের ঘিরে ফেলে এবং কার্যকরভাবে অভিযান চালায় । এতে নয়জন নিহত হয় এবং আটজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে জঙ্গিদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয় এবং প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এলাকার স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করেছেন এবং রাজ্যের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।
এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি জাতির সাথে তাল মিলিয়ে দেশ থেকে জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর, তাই এলাকায় অন্য কোনও জঙ্গি নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে।
রবিবার (২০ জুলাই) আইএসপিআর-এর বরাত দিয়ে সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, কালাতে, নিরাপত্তা বাহিনীর পরিচালিত গোয়েন্দা-ভিত্তিক অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় প্রক্সি গ্রুপ 'ফিতনা আল হিন্দুস্তান'- এর সঙ্গে যুক্ত জঙ্গিদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল ।
এদিকে, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই অভিযানের সফলতা নিয়ে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
রবিবার রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি মালাকান্দ অভিযানে ‘খাওয়ারিজ সন্ত্রাসীদের’ নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী এবং লেভি বাহিনীর প্রশংসা করেন।
রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য জাতি ঐক্যবদ্ধ এবং ‘ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীদের’ বিচারের আওতায় আনা হবে বলে অঙ্গীকার করেছেন।
মালাকান্দের এই যৌথ অভিযানের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাবাহিনী, পুলিশ, লেভি, সিটিডি এবং জেলা প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সফল অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের এক দুর্দান্ত উদাহরণ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সমগ্র জাতি নিরাপত্তা বাহিনীর সাথে দাঁড়িয়ে আছে।’
সুলতানা দিনা/