পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি গ্রামে পুরনো মর্টার শেলকে খেলনা ভেবে সেটা নিয়ে খেলছিল কিছু বাচ্চা। এরপর সেটি বিস্ফোরিত হয়ে ৫ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১২। আহত ওই ১২ জনের মধ্যে বেশিরভাগই শিশু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (০২ আগস্ট) ওই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৫ শিশুর মৃত্যু হয়। আহতের সংখ্যা প্রায় ১২। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, আহত ওই ১২ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, লাক্কি মারওয়াট জেলার এক পাহাড়ি এলাকায় একদল বাচ্চা একটি পুরনো মর্টার শেল খুঁজে পায়। তারপর তারা সেটা গ্রামে নিয়ে আসে। তখনই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, যে সময় বাচ্চারা ওই মর্টার শেল নিয়ে খেলছিল, তখনই তাদের অজান্তে কোনোভাবে সেটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে, তাদের ‘খেলার জিনিস’ থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
সরকারি সূত্রে খবর, এই ঘটনায় ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ১২ জন আহত হওয়ার কথা জানা গিয়েছে। উদ্ধারকারী দল খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ এবং আহতদের উদ্ধার করে কাছের সিটি হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মর্টার শেলের আচমকা বিস্ফোরণের ওই খবরে আতঙ্কে রয়েছেন খাইবার পাখতুনখোয়া এলাকার বাসিন্দারা।
সুলতানা দিনা/