ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ

নাজুক অবস্থায় তালেবান-পাকিস্তান সম্পর্ক ভূরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
ভূরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস

ভারতের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষাপটে কাবুল ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার। বৃহস্পতিবারের এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ঘটেছে, যা ইসলামাবাদকে উদ্বিগ্ন করে তুলেছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল বৃহস্পতিবার জানান, কাবুলে একটি বিস্ফোরণ ঘটেছে এবং এর কারণ তদন্তাধীন। সে সময় তিনি ঘটনাটিকে তেমন গুরুতর নয় বলে উল্লেখ করেন। এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে তিনি বলেন, “কাবুল শহরে একটি বিস্ফোরণ শোনা গেছে। তবে উদ্বেগের কিছু নেই। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তদন্ত চলছে।”

তবে শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাবুল ও পাকতিকার বিস্ফোরণের পেছনে পাকিস্তানের হাত রয়েছে। মন্ত্রণালয় কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইসলামাবাদ অভিযোগ করছে, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে তালেবান সরকার পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) নামের সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে—যাদের ওপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় বর্তেছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার সময়েই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের সফরে ভারতে পৌঁছান—তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটাই তার প্রথম সফর।

ঘটনার পর সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ওঠে, পাকিস্তান এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে এবং এর লক্ষ্য ছিল টিটিপির শীর্ষ নেতারা, বিশেষ করে সংগঠনের প্রধান নূর ওয়ালি মেহসুদ। তবে আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মেহসুদ নিরাপদ আছেন।

শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমদ শরিফকে প্রশ্ন করা হলে, পাকিস্তান কি টিটিপি নেতাদের হত্যা করতে আফগানিস্তানে হামলা চালিয়েছে কিনা—তিনি তা নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। তিনি বলেন, “আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর প্রমাণও আমাদের হাতে আছে। পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদ রক্ষায় যা প্রয়োজন, তা করা হবে এবং করা হচ্ছে।”

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরার কোনো প্রশ্নের উত্তর দেয়নি।

একসময় পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আফগান তালেবান সাম্প্রতিক সময়ে তাদের পররাষ্ট্রনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। তারা এখন ভারতের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সহজ হয়।

অন্যদিকে পাকিস্তান অভিযোগ করছে, ভারত তাদের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে—যা নয়াদিল্লি অস্বীকার করেছে।

আরও পড়ুন: ৪ বছর পর কাবুলে দূতাবাস খুলছে ভারত, তালেবানের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত

আরও পড়ুন: কাবুলে পাকিস্তানের বিমান হামলা

কাবুল-ইসলামাবাদ সম্পর্কের নাজুক অবস্থা
২০২৪ সাল ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। কারণ পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচ বিদ্রোহী গোষ্ঠী, এবং আইএস-সংঘটিত হামলার কারণে ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা ছিল গত এক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে সহিংস বছর। এরপরও দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা শুরু করে। 

গত এপ্রিলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার কাবুল সফর করেন। চীনসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় ধারাবাহিক বৈঠকের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতি হলেও সহিংসতা পুরোপুরি থামেনি।

ইসলামাবাদভিত্তিক ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (পিআইসিএসএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে সহিংসতায় মৃতের সংখ্যা প্রায় ২০২৪ সালের সমান।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট’ (এসি-এল-ই-ডি)-এর তথ্যমতে, ২০২১ সাল থেকে পাকিস্তানে সহিংসতার মূল উৎস টিটিপি। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, “গত এক বছরে টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ৬০০টি হামলা বা সংঘর্ষে জড়িত ছিল। ২০২৫ সালের শুরু থেকেই তাদের তৎপরতা ২০২৪ সালের পুরো বছরের চেয়ে বেশি।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানে সহিংসতা আরও বেড়েছে। উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক হামলায় ডজনখানেক সেনা নিহত হয়েছে। শুক্রবার সেনাবাহিনী জানায়, ওই অঞ্চলের ওরাকজাই জেলায় সাম্প্রতিক এক হামলায় জড়িত ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

শুধু সেপ্টেম্বর মাসেই অন্তত ১৩৫ জন নিহত ও ১৭৩ জন আহত হয়েছে। ওই মাসে আহত সেনাদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আফগান সরকারকে কড়া সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “তাদের দুটি পথের একটিই বেছে নিতে হবে—যদি তারা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আমরা প্রস্তুত। কিন্তু যদি তারা সন্ত্রাসীদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”

বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “আফগান সরকারের সঙ্গে বছরের পর বছর আলোচনা চললেও পাকিস্তানে রক্তপাত বন্ধ হয়নি। প্রতিদিন আমাদের সেনাদের জানাজা হচ্ছে। আমরা ছয় মিলিয়ন আফগান শরণার্থীর আতিথেয়তার ৬০ বছরের মূল্য দিচ্ছি আমাদের রক্ত দিয়ে।”

১৯৮০-এর দশকে সোভিয়েত আগ্রাসনের পর থেকে পাকিস্তান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ইসলামাবাদ ব্যাপক বহিষ্কার অভিযান চালাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত প্রায় দশ লাখ আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে পাকিস্তান-আফগানিস্তানের পারস্পরিক অবিশ্বাস ও সংঘাতের মধ্যে প্রতিবেশি ভারতকে আরও কাছে টানছে আফগানিস্তান যা পাকিস্তানের জন্য মোটেও সুখকর নয়। গতকাল বৃহস্পতিবার দিল্লি সফর করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চার বছর পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে ভারত। এ পদক্ষেপের মধ্য দিয়ে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও আগের সরকার পতনের পর প্রথমবারের মতো তালেবান সরকারের সঙ্গে দিল্লির আনুষ্ঠানিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। এ বৈঠক চলাকালে আফগানিস্তানের চার প্রদেশে বিমান হামলা করে পাকিস্তান। এ হামলা মূলত পাকিস্তানের ১১ সেনা কর্মকর্তা হত্যার ‍প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১০ অক্টোবর)নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান অবিশ্বাস ও সম্ভাব্য সংঘাত
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের উত্তেজনা সীমান্ত অতিক্রম করে সামরিক সংঘর্ষেও গড়িয়েছে। পাকিস্তান একাধিকবার আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে—সর্বশেষটি ২০২৪ সালের ডিসেম্বরে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান যদি সত্যিই কাবুলের সাম্প্রতিক বিস্ফোরণের পেছনে থাকে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে।

কাবুলভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক তামিম বাহিস আল জাজিরাকে বলেন, “তালেবান সবসময় টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কাবুলে যদি পাকিস্তানের হামলার সত্যতা প্রমাণিত হয়, তাহলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে। আগের পাকিস্তানি হামলাগুলোর কোনো ফল পাওয়া যায়নি, বরং এতে পারস্পরিক অবিশ্বাস বেড়েছে।”

তিনি বলেন, “এই ঘটনার পর আলোচনা ও সহযোগিতা আরও কঠিন হয়ে উঠবে।”

২০২২ সালে কাবুলে সর্বশেষ বড় টার্গেটেড হামলায় আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।

ইসলামাবাদভিত্তিক বিশ্লেষক ইহসানউল্লাহ টিপু মেহসুদ মনে করেন, পাকিস্তান যদি সত্যিই এই হামলায় জড়িত থাকে, তবে তা সাম্প্রতিক টিটিপি হামলার প্রতিক্রিয়ায় দেওয়া এক ধরনের ‘সতর্কবার্তা’। তিনি বলেন, “পাকিস্তান হয়তো কাবুলে রাজনৈতিক নেতৃত্ব ও কান্দাহারে তালেবানের ধর্মীয় নেতৃত্ব—দুই জায়গাকেই লক্ষ্যবস্তু করতে পারে, যদি আফগানিস্তান টিটিপিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।”

তবে বাহিস সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে আফগানদের একাংশের মধ্যে টিটিপির প্রতি সহানুভূতি বাড়তে পারে, যা নতুন সদস্য সংগ্রহ, অর্থায়ন এবং তালেবানের অভ্যন্তর থেকেও নীরব সমর্থন এনে দিতে পারে।”

তিনি আরও যোগ করেন, “যদি সত্যিই টিটিপি নেতাদের কাবুলে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকে, তাহলে গোষ্ঠীটি আরও ভয়ঙ্কর প্রতিশোধমূলক হামলার পথে যেতে পারে। এতে পাকিস্তানের অভ্যন্তরে সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।” সূত্র: আল জাজিরা

মাহফুজ/

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/