ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস
ছবি: সংগৃহীত

রেড ক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে । ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এখনো প্রায় ২০ জন জিম্মির মরদেহ গাজায় রয়ে গেছে বলে জানা গেছে। 

গাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। জিম্মিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া ধীর হওয়ায় ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েল জানিয়েছে, এই ধীর গতির কারণে তারা গাজায় অনুমোদিত ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক করে দেবে এবং রাফাহ ক্রসিং খোলার প্রক্রিয়া বিলম্বিত করবে।

এদিকে, গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে খাদ্য ও শিশুর ফর্মুলা নিয়ে ‘দ্য গুডনেস’ নামের ত্রাণবাহী জাহাজ তুরস্কের মারসিন বন্দর থেকে যাত্রা শুরু করেছে। আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে প্রায় ৯০০ টন মানবিক ত্রাণ রয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক ১৭টি এনজিও এবং মিসরের রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, তুরস্ক সরকার গাজা যুদ্ধবিরতি চুক্তির একজন মূল সমর্থক এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

তবে এই ত্রাণবাহী জাহাজটি পূর্বের ‘ফ্রিডম ফ্লোটিলা’ মিশনের (যেমন ২০১০ সালে ইসরায়েলি কমান্ডোদের হামলায় আক্রান্ত মাভি মারমারা) মতো অবরোধ ভেঙে সরাসরি গাজায় যাওয়ার চেষ্টা করছে না। বরং, ‘দ্য গুডনেস’ মিসরীয় আল আরিশ বন্দরের মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করবে।

ত্রাণ সরবরাহের এই প্রচেষ্টার মধ্যেও গাজার অভ্যন্তরে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে গাজার স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। এর মধ্যে হাজার হাজার মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও চিকিৎসা প্রয়োজন, যাদের অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকে পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধ হয়েছেন।

প্রায় ৩৮টি হাসপাতাল এবং কয়েক ডজন স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস বা বন্ধ হতে বাধ্য হয়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে।

পাশাপাশি, গাজাজুড়ে তীব্র দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। প্রতি চারটি শিশুর মধ্যে একটি মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, অনাহার দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

সুলতানা দিনা/

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/