যুক্তরাষ্ট্র-চীন উভয়পক্ষ সংঘাত নিরসন ও উত্তেজনা হ্রাস করার জন্য সামরিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
রবিবার (২ নভেম্বর) সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এন তথ্য উঠে এসেছে।
দক্ষিণ কোরিয়ায় নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দেখা করেন হেগসেথ।
হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক কখনও এতো ভালো ছিল না।’
তিনি আরও জানান, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি ডংয়ের সঙ্গে আবার কথা বলেছেন।
তিনি শক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সম্পর্কের পথের কথা উল্লেখ করে বলেন, ‘অ্যাডমিরাল ও আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা ও সুসম্পর্ক আমাদের দুটি মহান ও শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।’
পেন্টাগণ প্রধান জানান, ডং ও তিনি এতেও একমত হয়েছেন যে তাদের উদ্ভূত যেকোনো সমস্যা নিরসন ও উত্তেজনা হ্রাস করার জন্য সামরিক-থেকে-সামরিক চ্যানেল স্থাপন করতে হবে।
হেগসেথ বলেন, এই ধরনের চ্যানেলগুলো বছরের পর বছর ধরে বিদ্যমান ছিল, কিন্তু কখনও তা ব্যবহার করা হয়ে ওঠেনি। শিগগির আরও বৈঠক হবে।
তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
ডং হেগসেথকে বলেন, ‘দেশগুলোর বিশ্বাস বৃদ্ধি এবং অনিশ্চয়তা দূর করার জন্য সংলাপ জোরদার করা উচিত এবং সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং স্থিতিশীল ইতিবাচক গতি দ্বারা চিহ্নিত একটি দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে।’
সুমন/