পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল সোনার খনি পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হানিফ গওহর এই দাবি করেছেন।
পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, খনিতে থাকা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
গওহর আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে, এবং প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।
রিফাত/