বেঙ্গালুরুতে এক পাঁচতারকা হোটেলে ২৬ বছর বয়সী এক কেবিন ক্রু সদস্যকে ধর্ষণের অভিযোগে একটি বেসরকারি এভিয়েশন কোম্পানির ৬০ বছর বয়সী পাইলট রোহিত সারণের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর এই ঘটনা ঘটে।
ওই দিন হায়দরাবাদের বেগমপেট ও অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে চার্টার্ড ফ্লাইটে অভিযুক্ত পাইলট, আরেকজন পাইলট এবং ভুক্তভোগী ক্রু সদস্য বেঙ্গালুরুতে পৌঁছান। পরদিন তাদের পুট্টাপার্থি ফিরে যাওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে তিনজনই বিশ্রামের জন্য স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে চেক-ইন করেন।
ক্রু সদস্যের অভিযোগ অনুযায়ী, রোহিত সারণ প্রথমে ধূমপানের কথা বলে তাকে নিজের কক্ষের দিকে নিয়ে যান। পরে জোর করে কক্ষে প্রবেশ করিয়ে যৌন নির্যাতন করেন।
২০ নভেম্বর বেগমপেটে ফিরে ভুক্তভোগী ঘটনাটি কোম্পানির ব্যবস্থাপনার কাছে জানান এবং বেগমপেট থানায় একটি ‘জিরো এফআইআর’ করেন। এরপর ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)—এর ধর্ষণ সংশ্লিষ্ট ধারা ৬৩ অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলাটি তদন্তের জন্য বেঙ্গালুরু শহরের হালসুরু থানায় পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি
মেহেদী/