জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মাত্র তিন মাসের মধ্যে পার্লামেন্ট বিলুপ্ত করে ৮ ফেব্রুয়ারি মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করেছেন। জনপ্রিয়তা কাজে লাগিয়ে ক্ষমতাসীন দলকে শক্তিশালী করতে এই নির্বাচন।
তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন গত অক্টোবর মাসে এবং তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ। নিম্নকক্ষে তাকাইচির জোট সরকার সংকটের মধ্যে থাকা সত্ত্বেও ভোটে বড় মেজরিটি পাওয়ার চেষ্টা করবেন তিনি এবং কঠোর রক্ষণশীল নীতিতে জোর দেবেন। বিশ্লেষকদের মতে, জোটের সাফল্যের ওপর নির্ভর করে নির্বাচনের লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে। তবে বিরোধীদের জয়ের সম্ভাবনা এখনো ক্ষীণ।
তার নির্বাচিত হওয়ার পর চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে, কারণ তিনি তাইওয়ানকে সমর্থন করেছেন। এ ছাড়া ট্রাম্প জাপানকে আরও প্রতিরক্ষা বাজেট বাড়াতে চাপ দিচ্ছেন। সূত্র: এএফপি