ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের  দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা

যৌন অপরাধী এপস্টাইনের নথিতে বিল গেটস, বিল ক্লিনটন ও ইলন মাস্কের নাম, বাড়ছে বিতর্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
যৌন অপরাধী এপস্টাইনের নথিতে বিল গেটস, বিল ক্লিনটন ও ইলন মাস্কের নাম, বাড়ছে বিতর্ক
ইলন মাস্ক ও বিল গেটস

প্রয়াত অর্থদাতা এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট নতুন কিছু তদন্ত ফাইল প্রকাশিত হয়েছে। এতে বিল গেটস এবং ইলন মাস্কের মতো বিশ্বের শীর্ষ ধনকুবেরদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আবারও সামনে এসেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন বিচার বিভাগ এই নথিপত্রগুলো প্রকাশ করে।

বিল গেটসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত একটি খসড়া ইমেইলে এপস্টাইন দাবি করেছেন যে, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। এমনকি ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পরিণতি’ সামাল দিতে গেটস তার কাছে ওষুধের সহায়তা চেয়েছিলেন বলেও এপস্টাইন উল্লেখ করেন। তবে এই ইমেইলটি শেষ পর্যন্ত পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

এর প্রতিক্রিয়ায় ‘গেটস ফাউন্ডেশন’ নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, এই অভিযোগগুলো ‘একেবারেই অদ্ভুত এবং সম্পূর্ণ মিথ্যা’।

ইলন মাস্কের ইমেইল ও দ্বীপ ভ্রমণের পরিকল্পনা

ইলন মাস্কের পাঠানো কিছু ইমেইল থেকে দেখা গেছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি এপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবিয়ান দ্বীপে যাওয়ার জন্য বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন। ২০১২ সালের একটি ইমেইলে মাস্ক লিখেছিলেন, ‘‘আপনার দ্বীপে কোনো দিন বা রাতে সবচেয়ে বন্য পার্টি (wildest party) হবে?’’

যদিও নথিগুলো থেকে এটি নিশ্চিত হওয়া যায়নি যে মাস্ক শেষ পর্যন্ত সেখানে গিয়েছিলেন কি না, তবে এটি মাস্কের আগের দাবির বিপরীত। মাস্ক এর আগে বলেছিলেন যে তিনি এপস্টাইনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন।

শনিবার মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ জানান, তার ইমেইলগুলো ভুলভাবে ব্যাখ্যা করে তাকে হেয় করার চেষ্টা করা হতে পারে। তিনি আরও দাবি করেন যে, এপস্টাইনের সঙ্গে তার খুব সামান্য যোগাযোগ ছিল।

সদ্য প্রকাশিত জেফ্রি এপস্টাইন ফাইলে একজন সাক্ষীর বক্তব্যে জানা যায়, তিনি প্রথম ৫ বছর এবং পরে ৮ বছর বয়সে একটি ইয়াট (নৌযান) ক্লাবে এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলেন।

সেখানে ২০০০ সালে একটি বড় নৌযানে জেফ্রি এপস্টাইন তাকে বারবার ধর্ষণ (পায়ুকাম) করেন। একই সময় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও তাকে ধর্ষণ করেন।

এই ধর্ষণের সময় তিনি প্রচণ্ড ড্রাগের প্রভাবে অচেতন ছিলেন বলে দাবি করেন।

সেই নৌভ্রমণে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি এও যোগ করেন যে ট্রাম্প সেই সময় মেলানিয়াকে বিয়ে করেননি (তাদের বিয়ে ২০০৫ সালে)।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবি: সংগৃহীত

জেফ্রি এপস্টাইনের প্রকাশিত ফাইলের এই অংশটি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) গোয়েন্দা বিভাগের একটি নথি (আগস্ট ২০১৯) থেকে নেওয়া হয়েছে।

হাওয়ার্ড লাটনিক ও অন্যান্য প্রসঙ্গ

নথিতে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকও ২০১২ সালের ডিসেম্বরে এপস্টাইনের দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অথচ এর আগে লাটনিক এপস্টাইনকে ‘জঘন্য’ এবং ‘ব্ল্যাকমেইলার’ বলে অভিহিত করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি করেছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লাটনিকের সঙ্গে এপস্টাইনের সীমিত যোগাযোগ ছিল এবং সেটি তার স্ত্রীর উপস্থিতিতেই হয়েছিল।

ভুক্তভোগীদের আক্ষেপ

এপস্টাইনের নির্যাতনের শিকার ১৯ জন ভুক্তভোগী এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, তাদের নাম এখনো নথিতে রয়ে গেছে, অথচ যারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে এমন অনেক ক্ষমতাধর ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে এবং সুরক্ষিত রয়েছেন। তারা এই নথির পূর্ণাঙ্গ প্রকাশ এবং পরবর্তী মাসে কংগ্রেসে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ব্যাখ্যা দাবি করেছেন।

মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, ১ হাজারের বেশি ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে নথিপত্রগুলো যাচাই করতে গিয়ে এই প্রকাশনায় কিছুটা বিলম্ব হয়েছে। সূত্র: আল জাজিরা, সিবিএস নিউজ

মাহফুজ/

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/