ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর খবর ঘোষণা করে।
আল-জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ‘তিনি ঠিক কখন নিহত হয়েছেন বা মধ্যরাত থেকে শুরু হওয়া যে বিমান হামলার খবর আমরা দিচ্ছি, সেই হামলার সময়েই তিনি মারা গেছেন কি না- সে বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।’
রাত থেকে শুরু হওয়া এ হামলাগুলো হয়েছে পূর্ব তেহরান, কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশানের মতো অন্যান্য শহরে।
অন্যদিকে, আইআরজিসি জানায়, তাদের মুখপাত্র আলি মোহাম্মদ নায়েইনি ‘ভোরে যুক্তরাষ্ট্র-জায়নবাদী পক্ষের এই অপরাধমূলক, কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন’।
৬৮ বছর বয়সী আলি মোহাম্মদ নায়েইনি কাশানের বাসিন্দা। তিনি আইআরজিসির একজন সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তাকে আইআরজিসির মুখপাত্র নিযুক্ত করা হয়।
গত রাতেই জাতীয় টেলিভিশনে তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ‘যুদ্ধের সময়েও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আমাদের রয়েছে।’
🔴ELIMINATED: Ali Mohammad Naini, the Spokesperson and Head of the Public Relations Array of the IRGC.
— Israel Defense Forces (@IDF) March 20, 2026
Naini served in several propaganda and public relations roles. In his role as the IRGC's main propagandist for the past 2 years, he disseminated the regime's terrorist… pic.twitter.com/e29Elb16FS
আল জাজিরা জানায়, ‘সেটা মাত্র কয়েক ঘণ্টা আগের ঘটনা। তাই আমরা জানি না, ওই বিবৃতির পর তাকে হত্যা করা হয়েছিল, নাকি কয়েক ঘণ্টা আগেই।’
অমিয়/