ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগে সরগরম প্রথম দফার ভোট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগে সরগরম প্রথম দফার ভোট
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই নানা উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগের মধ্য দিয়ে চলছে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনের পাশাপাশি জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে ভোট হচ্ছে।

সকাল থেকে বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন অশান্তি, ইভিএম বিভ্রাট, ভোটারদের অভিযোগ, রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মাথাভাঙায় তৃণমূল-বিজেপি উত্তেজনা
কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এ অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল প্রার্থী সাবলু বর্মণের অভিযোগ, বুথের নির্ধারিত সীমার মধ্যে বসে বিজেপি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। যদিও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

জলঙ্গিতে ইভিএম বিভ্রাট
মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। এতে ভোটারদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়।

বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে ৪৪.৬৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে ৩৮.২২ শতাংশ।

লাভপুরে বিজেপি অ্যাজেন্টের ওপর হামলার অভিযোগ
বীরভূমের লাভপুরে বিজেপির এক পোলিং অ্যাজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিশ্বজিৎ মণ্ডল নামে ওই অ্যাজেন্টের মাথা ফেটে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকেরা এ হামলা চালিয়েছে।

নওদায় দফায় দফায় উত্তেজনা
মুর্শিদাবাদের নওদায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের গাড়িবহরে হামলা, ভাঙচুর এবং তার পথরোধের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরে প্রতিবাদে রাস্তার মাঝেই চেয়ার পেতে বসে বিক্ষোভ করেন হুমায়ুন কবীর।

কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ অধীরের
বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগের মতো বুথ দখল বা ছাপ্পা ভোট দেওয়ার সুযোগ এবার কম রয়েছে।

ভোট দিতে গিয়ে জানলেন ভোট পড়ে গেছে
শিলিগুড়ির এক তরুণী ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় তিনি হতাশ হয়ে কেন্দ্র থেকে ফিরে যান। অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

ভোটকেন্দ্রে বৃদ্ধার মৃত্যু
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট দেওয়ার পর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইসরাতন বিবি নামে ওই ভোটার ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজেপির বড় জয়ের দাবি শুভেন্দুর
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১২৫টির বেশি আসনে জয় পাবে। তার ভাষায়, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট।

শান্তিপূর্ণ ভোটের দাবি অনুব্রতের
ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে এবং বীরভূমের সব আসনেই তৃণমূল জয়ী হবে বলে তিনি আশাবাদী।

বেলা ১১টা পর্যন্ত ২৬০ অভিযোগ
নির্বাচন কমিশনের দফতরে বেলা ১১টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া সি-ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ এসেছে।

শিলিগুড়িতে বাম-তৃণমূল সংঘর্ষ
শিলিগুড়ির একটি বুথে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুথের নির্ধারিত সীমানার মধ্যে তৃণমূল কর্মীদের প্রবেশের অভিযোগ তোলে সিপিএম।

চাঁচলে বিজেপি অ্যাজেন্টের ওপর হামলার অভিযোগ
মালদহের চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথে বিজেপির এক নির্বাচনী অ্যাজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং পরনের পাঞ্জাবিও ছিঁড়ে ফেলে। আহত অ্যাজেন্টকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দায়ী করেছে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ভোট দিতে এসে নারীর মৃত্যু
মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথে ভোট দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ভোটার। পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রমিলা বাগদি (৫০)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোট দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন, তার পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি। প্রতিবাদ জানাতে গেলে তাকে হামলার মুখে পড়তে হয়। এ ঘটনায় তিনি তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন।

অগ্নিমিত্রা পালকে আটকাল পুলিশ
পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ভোটের দিনে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি গাড়ি ব্যবহার করতে পারেন। কিন্তু অগ্নিমিত্রা পাল পাঁচটি গাড়ি নিয়ে বুথে আসায় তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী
মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে ইভিএম বিভ্রাটের কারণে ভোট দিতে পারেননি বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। ২২৭ নম্বর বুথে মেশিনে সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভোটগ্রহণ শুরু হয়নি। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি প্রার্থীও হতাশ হয়ে ফিরে যান।

ইভিএমে কারচুপির অভিযোগ বড়ঞায়
মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তৃণমূলের প্রতীকে ভোট দিলে তা বিজেপির ঘরে চলে যাচ্ছে। ১৮৬ নম্বর বুথে এই অভিযোগ ওঠে। যদিও বিজেপি এ অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে।

কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার ৫৪ নম্বর বুথে কংগ্রেসের নির্বাচনী অ্যাজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কর্মীদের প্রভাবেই এ ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চোপড়ায় বুথের বাইরে জটলার অভিযোগ
উত্তর দিনাজপুরের চোপড়ায় বুথের বাইরে তৃণমূল কর্মীদের জটলা করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শংকর অধিকারী। তার অভিযোগ, দেবীজোড়া এসএসকে ৭৬ নম্বর বুথে বিজেপি অ্যাজেন্টকে বসতে দিচ্ছেন না প্রিসাইডিং অফিসার। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তার।

প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা থাকলেও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া চালু রয়েছে। নির্বাচন কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অভিযোগগুলোর তদন্ত চলছে। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

অমিয়/

ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা
ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

 শুক্রবার (১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে।

সর্বশেষ হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে লেবানন কর্তৃপক্ষ এটিকে চলমান সংঘাতের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছে।

এদিকে লেবাননের পরিস্থিতির কারণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র-ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি আপাতত স্থগিত হলেও আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এসএন/

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন।  এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানান।

দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র টেকসই সমাধান।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এসএন/

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০২:৪২ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
ছবি: সংগৃহীত

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানায় যে, তাদের বাহিনী গত রাতে দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে হিজবুল্লাহ ওই এলাকায় তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে, যা মূলত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া নতুন চুক্তিটিকে হুমকির মুখে ফেলছে।

লেবাননে এই চলমান লড়াই নতুন স্বাক্ষরিত চুক্তিটিকে ভেস্তে দিতে পারে। কারণ এই চুক্তিতে লেবাননসহ "সব ফ্রন্টে" সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। একই সঙ্গে চুক্তিতে লেবাননের "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব" নিশ্চিত করার কথা বলা হয়েছে।

চলতি বছরের শেষের দিকে নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননেই অবস্থান করবে।

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেন, যেখানে আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য তার যাওয়ার কথা ছিল। হোয়াইট হাউস এর পেছনে লজিস্টিক বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সমস্যার কথা উল্লেখ করলেও, এই ঘোষণাটি মূলত আল-মায়াদিন (হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র একটি প্যান-আরব স্যাটেলাইট চ্যানেল)-এর একটি রিপোর্টের পর আসে। ওই রিপোর্টে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান সুইজারল্যান্ডে তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্যালেস অব ভার্সাই-এ নৈশভোজের সময় ইরানের সঙ্গে এই প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

চুক্তি স্বাক্ষরের পর ভ্যান্স ইসরায়েলকে একটি স্পষ্ট ও কড়া সতর্কবার্তা দিয়ে বলেন যে, ট্রাম্পই হচ্ছেন ‘এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।’ সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড
ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে শুক্রবার (১৯জুন) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনার পরিকল্পনা করা হয়েছিল, তা আর হচ্ছে না। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র গত রাতে জানান যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠক করার পূর্বপরিকল্পিত সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত এর পরপরই সুইজারল্যান্ডের পক্ষ থেকে এই ঘোষণা আসে। যুদ্ধ বন্ধে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যেই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি–পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শুক্রবার (১৯জুন) এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে একটি পূর্বপরিকল্পিত সফর পিছিয়ে দিয়েছেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর, ইরানের সাথে একটি নতুন দফা আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন।

এর আগে, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনার মুখেও ভ্যান্স এই চুক্তির পক্ষে যুক্তি দেখান। একই সাথে তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ৬০ দিনের আলোচনার সময়কাল শুরু হয়েছে।