ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সারা দেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের  দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা

বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার হিড়িক, সামরিক ব্যয় ছাড়াল ২.৮৮ ট্রিলিয়ন ডলার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম
বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার হিড়িক, সামরিক ব্যয় ছাড়াল ২.৮৮ ট্রিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সামরিক ব্যয় এক নতুন উচ্চতায় পৌঁছেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের দেশগুলো তাদের সামরিক খাতে মোট ২ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। আগের বছরের তুলনায় এই ব্যয় ২ দশমিক ৯ শতাংশ বেশি।

সহজভাবে বললে, বর্তমানে পৃথিবীর প্রতিটি মানুষের বিপরীতে সামরিক খাতে ব্যয়ের পরিমাণ ৩৫০ ডলার।

এই বিপুল পরিমাণ অর্থ খরচ একদিকে যেমন আধুনিক সমরাস্ত্রের মজুদ বাড়াচ্ছে, অন্যদিকে প্রশ্ন তুলছে সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে।

শীর্ষ পাঁচ ব্যয়কারী দেশ
বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৫৮ শতাংশই সম্পন্ন করে মাত্র পাঁচটি দেশ। ২০২৫ সালেও বরাবরের মতো এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ৯৫৪ বিলিয়ন ডলার। চীন খরচ করেছে ৩৩৬ বিলিয়ন ডলার, রাশিয়া ১৯০ বিলিয়ন ডলার, জার্মানি ১১৪ বিলিয়ন ডলার এবং ভারত ব্যয় করেছে ৯২ বিলিয়ন ডলার।

বলা যায়, যুক্তরাষ্ট্র একাই যে পরিমাণ অর্থ ব্যয় করে, তা তালিকার পরবর্তী ৬টি দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিবছরই দেশটি এই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক খাতে অন্তত ৫৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে, যা বিশ্বের মোট ঐতিহাসিক সামরিক ব্যয়ের ৫১ দশমিক ৫ শতাংশ।

সামরিক ব্যয়ের ঐতিহাসিক পরিক্রমা
গত ৭৫ বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, যুদ্ধের সময় সামরিক ব্যয় বাড়ে এবং শান্তির সময় তা কমে। 

১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের প্রভাবে সামরিক ব্যয় ২৮৪ বিলিয়ন থেকে বেড়ে ১৯৫৩ সালে ৭৮৮ বিলিয়নে দাঁড়ায়। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনায় এবং ভিয়েতনাম যুদ্ধের প্রভাবে ১৯৬০-এর দশকের শেষভাগে বিশ্বব্যাপী সামরিক ব্যয় প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করে। ১৯৮৮ সালে এটি ১ দশমিক ৭ ট্রিলিয়নে পৌঁছালেও স্নায়ুযুদ্ধ শেষে ১৯৯১ সালে তা কমে ১ দশমিক ৪ ট্রিলিয়নে নেমে আসে।

তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তান ও ইরাক যুদ্ধের কারণে ২০০৯ সালে এই ব্যয় প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। 

২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপির ২ শতাংশ সামরিক খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে। ফলে গত এক দশকে ইউরোপের সামরিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে পূর্ব ইউরোপে এই বৃদ্ধির হার ১৭৩ শতাংশ।

দ্রুততম অস্ত্রসজ্জিত দেশ ও মাথাপিছু ব্যয়
মাথাপিছু সামরিক ব্যয়ের দিক থেকে বর্তমানে শীর্ষে অবস্থান করছে কাতার। ২০০৬ সালে যেখানে দেশটির মাথাপিছু ব্যয় ছিল ১ হাজার ২৩১ ডলার, ২০২২ সালে তা ৩৪০ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২৮ ডলারে পৌঁছেছে। 

এর পরই রয়েছে ইসরায়েল (৫ হাজার ১০৮ ডলার) এবং নরওয়ে (৩ হাজার ৪০ ডলার)। 

তবে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি দেখা গেছে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ২০০৬ সালের তুলনায় দেশটির মাথাপিছু সামরিক ব্যয় ৩ হাজার ৩৮৭ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৭ ডলারে দাঁড়িয়েছে।

অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রক যারা
২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বে ২৯৫ বিলিয়ন ডলারের অস্ত্র কেনাবেচা হয়েছে। এই বিশ্ববাজারের ৩৯ শতাংশ (১১৫ বিলিয়ন ডলার) দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই আধিপত্যের মূলে রয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও সরকারি নীতি। পেন্টাগনের চুক্তির অর্ধেকের বেশি বরাদ্দ পায় লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থরোপ গ্রুম্যানের মতো পাঁচটি শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান।

অস্ত্র রপ্তানিতে রাশিয়ার অবস্থান দ্বিতীয় (১৩ শতাংশ), এরপর যথাক্রমে ফ্রান্স (৯ দশমিক ৩ শতাংশ), চীন (৫ দশমিক ৫ শতাংশ) এবং জার্মানি (৫ দশমিক ৫ শতাংশ)।

শিক্ষা ও স্বাস্থ্য বনাম সামরিক খাত
একটি দেশের বাজেটের সীমাবদ্ধতা থাকায় সামরিক খাতে ব্যয় বাড়লে তা সরাসরি শিক্ষা বা স্বাস্থ্য খাতে চাপ বাড়ে। আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে, ১৩৭টি দেশের মধ্যে ১১৪টি দেশ তাদের জিডিপির সবচেয়ে বড় অংশ ব্যয় করে স্বাস্থ্য খাতে। ১৪টি দেশ শিক্ষা খাতে ব্যয় করে। সামরিক খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ৯টি দেশ।

আধুনিক সামরিকীকরণে প্রযুক্তির দাপট
একবিংশ শতাব্দীর সামরিক ব্যবস্থা কেবল ভারি ট্যাংক বা বিমান বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এখনকার যুদ্ধক্ষেত্রে দাপট দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন এবং সাইবার যুদ্ধ সরঞ্জাম।

পেন্টাগন এখন বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। গত বছর ওপেনএআই, এক্সএআই এবং অ্যানথ্রোপিককে সামরিক কাজে এআই ব্যবহারের জন্য ২০০ মিলিয়ন ডলার করে চুক্তি দেওয়া হয়েছে। এছাড়া প্যালান্টিয়ারের মতো প্রতিষ্ঠানের এআই-নির্ভর টার্গেটিং সিস্টেম গাজায় ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সূত্র: আল জাজিরা

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/