‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনের রশিদ।
এদিন একইসঙ্গে অনুষ্ঠিত হয় রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলার সাংবাদিকদের পারিবারিক মিলন মেলা। এ সময় সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে জানানো হয়,
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন- এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহ-সভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহ-সভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (টিবিএস), সাংগঠনিক সম্পাদক হয়েছেন- বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি), কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রাকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- রিয়াদ হোসেন (টিবিএস), আহাম্মদ ফয়েজ (নিউএইজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১ বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।