ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

কমিউনিটি ব্যাংক-খবরের কাগজ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
কমিউনিটি ব্যাংক-খবরের কাগজ বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ
কমিউনিটি ব্যাংক-খবরের কাগজ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনলাইন কুইজ বিজয়ীদের সঙ্গে সম্পাদক মোস্তফা কামালসহ অন্যরা। ছবি : খবরের কাগজ

উৎসবমুখর পরিবেশে কমিউনিটি ব্যাংক-খবরের কাগজ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনলাইন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল ও কমিউনিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর। 

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে খবরের কাগজের প্রধান কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ম্যানেজার, পিআর অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মো. ইকরাম হোসেন, সিনিয়র অফিসার মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং দিদারুল করিম। এ ছাড়া খবরের কাগজের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী, উপ-সম্পাদক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন, কপি এডিটর এ. এম. মাসুদুজ্জামান, নিউজ এডিটর রোকেয়া রহমান, ফিচার সম্পাদক খালেদ আহমেদ, বিশেষ প্রতিনিধি (স্পোর্টস)  মহিউদ্দিন পলাশ, জি এম মার্কেটিং মাসুদুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মিন্টু ভূষণ রায়, সার্কুলেশন বিভাগের প্রধান মাসুদ কবির পাভেল, আইটি হেড প্রিন্স মাহমুদ অর্ণব ও ডিজিটাল বিভাগের প্রধান কাজী গোলাম রাব্বানী। অনুষ্ঠান আয়োজন এবং সঞ্চালনা করেন ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনের কুইজের ফলাফল প্রকাশ করা হয়। পরে বিজয়ীদের ফটোকার্ড খবরের কাগজের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। কুইজ পরিচালনার কাজে সরাসরি যুক্ত ছিলেন সম্পাদক মোস্তফা কামাল। এ ছাড় যুক্ত ছিল ডিজিটাল মার্কেটিং বিভাগ, আইটি বিভাগ, ডিজিটাল ভিডিও বিভাগ, স্পোর্টস বিভাগ এবং ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগ।

মোট পুরস্কার বিজয়ী ২৬ জন। প্রথম রাউন্ডে ১৭ জন বিজয়ী পেয়েছেন নেকব্যান্ড। সুপার এইট পর্বে এয়ারবার্ডস পুরস্কার পান সাতজন। সেমিফাইনাল ও ফাইনাল পর্বে একজন করে দুজন পান স্মার্টফোন। এই দুজন হলেন মাহবুবা রহমান (আরুশী বন্যা) ও আতিকুল ইসলাম। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই কমিউনিটি ব্যাংককে। নতুন ব্যাংক হিসেবে তারা আমাদের নতুন পত্রিকার পাশে এসে দাঁড়িয়েছে। আশা করি ভবিষ্যতেও থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবলে নারীরা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন। সেই টুর্নামেন্ট কভার করতে আমাদের রিপোর্টার গিয়েছিলেন।’

খবরের কাগজের এক বছর পূর্তি ও অগ্রযাত্রা নিয়ে মোস্তফা কামাল বলেন, ‘আমরা সব সময়ই বলি পাঠকই পত্রিকার প্রাণশক্তি। পত্রিকা টিকে থাকে পাঠকদের জোরেই। আর আমরা নিজেদের জায়গায় নিরপেক্ষ। সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ খবর দেওয়ার চেষ্টা করি। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালোই বলি। সেই সৎ সাহস আমাদের আছে। আবারও অভিনন্দন জানাই বিজয়ীদের, আশা করি, অতীতের মতো সামনের দিনগুলোতে খবরের কাগজের সঙ্গেই থাকবেন সবাই।’

কমিউনিটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর তার বক্তব্যে বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই খবরের কাগজকে। বিশেষ করে সম্পাদক মহোদয়কে। আমাদের ব্যাংক নতুন, খবরের কাগজও নতুন। দুটি নতুন ব্র্যান্ডের প্রথমবারের মতো পথচলাটা দারুণ ছিল। বিশ্বকাপের সময় আপনাদের অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরস্কার বিতরণে একটু দেরি হওয়ায়। ধন্যবাদ খবরের কাগজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ।’  

পুরস্কারপ্রাপ্তদের তালিকা 

প্রথম পর্বে নেকব্যান্ড বিজয়ী ১৭ জন হলেন কুমিল্লার সুরাইয়া আক্তার; বাড্ডা, ঢাকার মো. শাহিন কাদির; বাড্ডা, ঢাকার মো. সাইদুল ইসলাম মিঠু; হামজারবাগ মোড়, চট্টগ্রামের মোহাম্মদ দিদারুল ইসলাম; আজম রোড নাজিরহাট ফটিকছড়ি চট্টগ্রামের সঞ্জয় দেবনাথ; ঢাকার মগবাজারের মো. নাজমুল আলম; ঢাকার চামেলীবাগের ফামিয়া ইসলাম সুমাইয়া; সাউথইস্ট ইউনিভার্সিটির পিআর অফিসার মো. সাজ্জাদুল ইসলাম; রংপুর, বড়দরগার ওয়াসীফ ইসলাম ওয়াসী; কমলাপুর, ডিআইবি বটতলা, ফরিদপুরের মোস্তাফিজ জুয়েল; নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী, শাকির আল মুহী; দৌলতপুর, কুষ্টিয়ার আব্দুল্লাহ আল জাকির; বাগাতিপাড়া, নাটোরের কৌশিক আহমেদ; ডিআইটি প্লট, গেন্ডারিয়া, ঢাকার এস এম আতাউল রহমান; সিঙ্গার গলি, রংপুরের মো. ফয়সাল আনসারী; বেনারসি পল্লী, মিরপুর ১০ ও  ঢাকার বার্ক নাফিসা ইমা।

সুপার এইট পর্বে এয়ারবার্ডস বিজয়ী ৭ জন হলেন গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের উম্মে মারুফা আশা; নতুন কলেজ রোড, মাইজদী কোর্ট, নোয়াখালীর তারেকুর রহমান; কক্সবাজারের রিদওয়ান মোস্তফা শাকিব; বায়তুশ শরীফ মসজিদ এলাকা, ভাটিখানা, বরিশালের মো. রায়হান পারভেজ; এ কে খান, চট্টগ্রামের এ জে বাপ্পী;  বান্দুটিয়া, মানিকগঞ্জের সঞ্জিত মণ্ডল; তানজিনা তাবাসসুম, সরাইপাড়া, পাহাড়তলী, চট্টগ্রাম। 

সেমিইনাল পর্বে স্মার্টফোন বিজয়ী হলেন মাহবুবা রহমান (আরুশী বন্যা), উত্তরা ঢাকা। ফাইনাল পর্বে স্মার্টফোন বিজয়ী সড়ক-১, মহানগর প্রজেক্ট, পশ্চিম রামপুরা, ঢাকার মো. আতিকুল ইসলাম।

 

খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:১৮ পিএম
খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!
রিফাত আল মাহমুদ

দৈনিক খবরের কাগজ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে হুমকি এবং পরবর্তীতে পথরোধ করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার (২০ জুন) এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। 

জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ওই দিন রাত ৮টা ৪৪ মিনিটে সাংবাদিক রিফাত আল মাহমুদের মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৩০০৪০৩১) থেকে কল আসে। ফোনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

পরে শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বাগেরহাট আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক রিফাত আল মাহমুদ তার চাচাতো ভাই মো. ইকবাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে পিরোজপুর মহাসড়কের ফতেপুর বাজার এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা ২-৩ জন তাদের পথরোধ করেন। তারা মোটরসাইকেল থেকে সাংবাদিক রিফাতকে নামানোর চেষ্টা করে এবং অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করে।

এই আকস্মিক ও পরিকল্পিত হামলার চেষ্টার পর থেকে সাংবাদিক রিফাত আল মাহমুদ ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর তারা বাগেরহাটে না গিয়ে তাৎক্ষণিকভাবে মোড়েলগঞ্জের গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, উক্ত খবর প্রকাশের পর থেকে একটি নির্দিষ্ট মহল বিভিন্ন মাধ্যমে তাকে অনবরত হয়রানি ও হুমকি দিয়ে আসছে।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডায়েরি সংক্রান্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

রিফাত মাহামুদ/খাদিজা রুমি/

রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের
ছবি: খবরের কাগজ

দেশে একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে রামিসাসহ এ পর্যন্ত সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। 

রবিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। কর্মসূচির স্লোগান ছিল-'কোনো প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE'।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

এ সময় তিনি বলেন, গত ৫ মাসে দেশে ১১৮ শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা উদ্বিঘ্ন। এমন পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নাঈম/

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৭ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৯ এএম
ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই
ওছমান হারুন মাহমুদ দুলাল

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। 

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:০৩ এএম
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক
পুরস্কারপ্রাপ্ত সাত সাংবাদিক। ছবি: বিজ্ঞপ্তি
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাত সাংবাদিক।
 
শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্সরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। 
 
টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন।
 
অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।
 
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
 
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এ সময় উপস্থিত ছিলেন।
 
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।
 
এ উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়।
 
জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ গ্রুপকে ধন্যবাদ এ উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তা। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য”।
 
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তিনি অন্যান্য সাংবাদিকদেরও কৃষি অর্থনীতি ও কৃষি-শিল্পের সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান। তিনি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রতিবেদন সংকলন করে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে সুপারিশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাংবাদিকদের নয়, দেশের অর্থনীতির জন্যও প্রণোদনা হিসেবে কাজ করে।
 
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অথনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে ও পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠতে পারে।
 
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্য সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। আমাদের আসিয়ানভুক্ত দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি নিয়ে কাজের দারুণ সুযোগ রয়েছে।”
 
তিনি আরও বলেন, “কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সাংবাদিকদের সম্মানিত করতে পেরে আমরা আজ অত্যন্ত আনন্দিত। সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাদের লেখনি সবসময় আমাদের এগিয়ে যেতে সহায়তা করেছে। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে। বাজারজাতকরণে ও রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন করা হলে এ খাত উপকৃত হবে।” ভবিষ্যতেও ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে জানান তিনি।
 
আমান/

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম
দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করে তার একটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করেছে।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের ভাই সেলিম জানান, বুধবার রাতে তার ভাই সবুজ শাহরিয়ার বাড়ি ফিরছিলেন। এ সময় বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে পৌঁছালে বাবু চেয়ারম্যানের ক্যাডার রকি, সুজন, সার্জন ও সোহেলসহ ৭/৮ জন সাংবাদিক সবুজ শাহরিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার একটি হাত ও পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

একজন সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সহকর্মীরা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন বা কোনো সংবাদের জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আহত সাংবাদিক সবুজ শাহরিয়ারের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছেন।

মাহফুজুর রহমান/নাঈম