‘স্পিরিটস অব জুলাই’ এবং স্কাইট্র্যাকার লিমিটেডের আয়োজনে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
কনসার্টটিতে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ গাইবেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।
কনসার্ট উপলক্ষে যান চলাচলে নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে-
১. স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী- মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে বিধায় উল্লিখিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।
২. দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
৩. উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
৪. গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র্যাম্প ব্যবহার করতে পারবেন।
৫. এয়ারপোর্ট/উত্তরা/টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবেন।
৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে।
৭. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।
৮. র্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।
পপি/