বিশ্ব ব্রেইল দিবস আজ ৪ জানুয়ারি। দিবসটির লক্ষ্য অন্ধ এবং ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্নদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে ব্রেইলের মূল্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে তারাও প্রমাণ করতে পারছেন তাদের মেধা এবং দক্ষতা।
ব্রেইল পদ্ধতিতে ছয়টি ডট দিয়ে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদিকে সূচিত করা হয়। দৃষ্টিহীন ব্যক্তিরা এ উন্নীত বা উত্তর বিন্দুর ওপর আঙুল বুলিয়ে নকশা অনুযায়ী অক্ষরগুলো অনুধাবন করেন। এ ছাড়া গাণিতিক, বাদ্যযন্ত্র এবং বৈজ্ঞানিক প্রতীকও রয়েছে।
ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল। ১৮০৯ সালের ৪ জানুয়ারি প্যারিসের কাছে কুপভেরি নামক একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার এ মহান সুদূরপ্রসারী আবিষ্কারের ফলে তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে ব্রেইল দিবস পালিত হয়।
বিশ্বের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।