এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এই ফল প্রকাশিত হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।
সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে।
এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।
পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এসএমএসের জন্য SSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2025 Send to 16222।
গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলে ২২ মে পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
অমিয়/
এসএসসির ফলাফল সংক্রান্ত আরও পড়তে ক্লিক করুন নিচের লিঙ্কে-
>১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
>মাদরাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা
>ঢাকা বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা
>এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
>চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭২.০৭ শতাংশ
>ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮.২২ শতাংশ
>কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ
>দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ
>বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ
>ঢাকা বোর্ডে পাসের হার ৬৭.৫১ শতাংশ
>যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ
>পাসের হারে শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড, ৭৭.৬৩ শতাংশ
>মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ
>জিপিএ-৫ পেয়েছে ১৩৯০৩২ জন
>সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৭ শতাংশ
>রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি