ঢাকায় বসবাসরত বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনাসভা।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মশিহুর রহমান। এর পরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ড. আবু বক্কর সিদ্দিক, বগুড়া জেলা জর্জ কোর্ট এর জিপি শফিকুল ইসলাম টুকু, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, তাহাজ্জদ আলী, আব্দুল আলীম ও আশরাফুল ইসলাম।
মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির প্রতিনিধি দল।
নবগঠিত বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা’র সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিপিসির সাধারণ সম্পাদক মোবিন মাসুদ, সাড়িয়াকান্দা সমিতির সভাপতি মুকুল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, আনোয়ার পারভেজ ও শাকিলসহ অনেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন।