রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা খাতুন (৪৫) নামে আরও এক শিক্ষিকা মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শিক্ষিকা মাহফুজার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, দুপুর পৌনে একটার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন।
তিনি আরও বলনে, এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে।
অমিয়/