ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

মিরপুরে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড বাতাসে পোড়া গন্ধ, স্বজনদের হাহাকার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
বাতাসে পোড়া গন্ধ, স্বজনদের হাহাকার
ছবি: সংগৃহীত

বুধবার বেলা ২টা। রাজধানীর রূপনগর থানাধীন শিয়ালবাড়ীর সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে অন্তত আধা কিলোমিটার দূর থেকেই নাকে আসে ঝাঁঝালো উৎকট গন্ধ। কাছাকাছি গিয়ে দেখা যায়, আগুন লাগা সেই পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম থেকে নিরাপদ দূরত্বে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীসহ উপস্থিত সবাই অবস্থান করছেন। কেননা, তখনো ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল। তখনো সেই পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। এর মাঝে নিহত বা নিখোঁজদের জন্য সেখানে কয়েকজনকে আহাজারি করতে দেখা যায়।

আনোয়ার ফ্যাশন নামে পোশাক কারখানা এবং আলম ট্রেডার্স নামে কেমিক্যাল গুদামে মঙ্গলবারের ওই ভয়ানক অগ্নিকাণ্ডে ১৬ জনের করুণ মৃত্যুর পর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় ছিল শোকের ছায়া। নিহতদের লাশগুলো ডিএনএ প্রোফাইলিংয়ের পর হস্তান্তর করা হবে তাদের স্বজনদের কাছে। এর মধ্যে গতকাল ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) শিয়ালবাড়ীতে আরও দেখা যায়, গলির মুখেই রাইজিং ফ্যাশন নামে একটি পোশাক কারখানার পাশে একটি ভবন এবং মসজিদের পাশেই আলম ট্রেডার্স নামে রাসায়নিকের একটি গুদাম। গুদামের বিপরীত পাশে দেখা গেছে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস ভবনটি। তখনো গুদাম থেকে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। এতে শিয়ালবাড়ীর বাতাসেও একধরনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল। রাসায়নিকের বিষাক্ত গ্যাসে পাশের রাইজিং ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

বেলা আড়াইটার দিকে দেখা যায়, কেমিক্যাল প্রোটেক্টর স্যুট পরা কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী গলির ভেতর থেকে বের হয়ে আসেন। তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছিলেন, ‘ভেতরে এখনো প্রচণ্ড ধোঁয়া এবং গ্যাস রয়েছে। এই পরিস্থিতিতে অপারেশনাল কাজ পরিচালনা করা মুশকিল স্যার। ঝুঁকি রয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, এখানে কেমিক্যালের বিষাক্ত ঝাঁঝ একটু বেশি। আমরা এখানে দায়িত্ব পালন করছি। কিন্তু বিষাক্ত গ্যাস মিশ্রিত বাতাস শরীরে এসে লাগলেই জ্বালাপোড়া অনুভব হচ্ছে। আমরা দূরে দাঁড়িয়ে আছি, এর পরও শরীর ও ত্বক জ্বালাপোড়া করছে। এখানকার বাতাসও বিপজ্জনক। 

শিয়ালবাড়ী এলাকায় স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, বুধবার সকালে একটি পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের কারও শ্বাসকষ্ট, কারোর কাশি হচ্ছিল। তাদের মধ্যে সাত থেকে আটজনকে চিকিৎসা দেওয়া হয়। একজনের জ্ঞান ছিল না।

রূপনগরের শিয়ালবাড়ী আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় অপারেশনাল অভিযান চালানো অনিরাপদ বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান বলেন, ‘বুধবার সকালে আমরা কেমিক্যাল প্রটেক্টর স্যুট পরে কেমিক্যাল গুদামের দরজা খুলেছি। ভেতরে ছিল প্রচণ্ড ধোঁয়া এবং রাসায়নিকের বিষাক্ত গ্যাস। এই অবস্থায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা অনিরাপদ। একটু সময় নিয়ে কাজ করছি।’ তিনি বলেন, ‘বিষাক্ত এই গ্যাস মানুষের ত্বক, ফুসফুস ও হার্টে খুব দ্রুত সমস্যা সৃষ্টি করতে পারে। এ জন্য মাইকিং করে স্থানীয়দের বলছি, সবাই দূরে থাকুন, নিজেকে নিরাপদে রাখুন।’ 

গত মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে রূপনগরের শিয়ালবাড়ী আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ডিএনএ প্রোফাইল সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণ হয়। তবে পাশের আলম ট্রেডার্স কেমিক্যাল গুদামের আগুন গতকাল বেলা ২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ করা হয়। 

শিয়ালবাড়ী এলাকার স্থানীয়রা বলছেন, শিয়ালবাড়ী সড়কের পশ্চিম পাসে আবাসিক এবং পূর্ব পাশে শিল্প এলাকা। এই এলাকায় বেশ কয়েকটি অবৈধভাবে কেমিক্যাল গুদাম রয়েছে। এ ছাড়া নামে-বেনামে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগে অনেক আন্দোলন করা হলেও এই এলাকা থেকে কেমিক্যালের গুদাম সরানো সম্ভব হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে তারা একই জায়গায় থেকে যায়। থানা-পুলিশের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, ‘আবাসিক এলাকায় এসব কেমিক্যাল গুদাম আমাদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই একটা ঘটনায় ১৬ জন মারা গেছেন। এই গুদামগুলো সরানো না হলে আমাদের আতঙ্ক থেকেই যাবে।’ 

নাম প্রকাশ না করার শর্তে শিয়ালবাড়ীর স্থানীয় একজন ব্যবসায়ী খবরের কাগজকে বলেন, শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে আলম ট্রেডার্স কেমিক্যাল গুদামের মালিক মো. শাহ আলমের এই বেশ কয়েকটি কেমিক্যালের গুদাম রয়েছে। শিয়ালবাড়ী এলাকায় তার তিনটি গুদাম, বিরুলিয়ায় তার বড় কেমিক্যালের গুদাম। আগে শাহআলী থানার মিরপুর মাজার এলাকায় তার একটি কেমিক্যাল গুদামে আগুনের ঘটনা ঘটেছিল। সেখানে হতাহত না হলেও সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তার গুদামের ম্যানেজার মিন্টু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ছাড়া এই এলাকায় অবৈধভাবে অনেকেই কেমিক্যাল গুদাম স্থাপন করেছেন। কিন্তু এসব গুদামের কোনো নিরাপত্তাব্যবস্থা বা ফায়ার সেফটি কিংবা অগ্নিনির্বাপণব্যবস্থা নেই।

ক্ষতিগ্রস্ত গার্মেন্টস ভবনের পাশের ভবনে এনআরএস ওয়াশ প্ল্যান্টের ওয়াশ ইনচার্জ মো. মিরাজ হোসেন খবরের কাগজকে বলেন, ‘শিয়ালবাড়ী এলাকায় অনেক কেমিক্যাল গুদাম রয়েছে। ঘটনার দিন আগুন কেমিক্যাল গুদাম থেকে বিস্ফোরণ হয়ে গার্মেন্টস ভবনে এসে পড়ে। আমাদের ভবনের প্রায় সব শ্রমিক বের হতে পেরেছিলেন। মারা যাওয়া ১৬ জন শ্রমিক পাশের চারতলা ভবনে কাজ করতেন।’ 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, আলম ট্রেডার্স কেমিক্যাল গুদামের কোনো অনুমতি ছিল না। সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানানোর পাশাপাশি তিনবার আগুন লাগা গুদামে নোটিশ দেওয়া হয়েছিল। ওই গুদামটিতে অভিযান চালানোর পর্যায়ে ছিল। 

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সরকারকে তাৎক্ষণিক তদন্ত করতে হবে, যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের গুদাম না থাকে।’

দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫২ পিএম
দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

কর সিদ্ধান্ত যখন প্রকৃত বাজার পরিস্থিতি প্রতিফলিত না করে দশমিকের হিসাবে আটকে যায়, তখন নীতির প্রভাব সীমিত থাকে এবং মূল্যবান রাজস্ব সুযোগ হাতছাড়া হয়। বর্তমানে চার স্তরবিশিষ্ট জটিল কর কাঠামোর কারণে তামাক পণ্য এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে। ফলে ধূমপায়ীরা ধূমপান ছাড়ার পরিবর্তে সস্তা ব্র্যান্ডের সিগারেটে চলে যাচ্ছেন, যা কর বৃদ্ধির মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।

সোমবার (২২জুন) জাতীয় প্রেসক্লাবে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: তামাক কর ও নীতি সংস্কারের শেষ সুযোগ’ শীর্ষক পোস্ট-বাজেট সংবাদ সম্মেলনে এসব তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

সংবাদ সম্মেলনে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কর সিদ্ধান্ত যখন প্রকৃত বাজার পরিস্থিতি প্রতিফলিত না করে দশমিকের হিসাবে আটকে যায়, তখন নীতির প্রভাব সীমিত থাকে এবং মূল্যবান রাজস্ব সুযোগ হাতছাড়া হয়। ‘শুধু দাম বেড়েছে কি না, সেটি বড় বিষয় নয়; বরং এই বৃদ্ধি তামাকের ব্যবহার কমাতে এবং সরকারি রাজস্ব সর্বোচ্চ করতে যথেষ্ট কি না, সেটিই মূল প্রশ্ন।’ তিনি সতর্ক করে বলেন, কর সিদ্ধান্ত যখন প্রকৃত বাজার পরিস্থিতি প্রতিফলিত না করে দশমিকের হিসাবে আটকে যায়, তখন রাজস্বের বড় সুযোগ নষ্ট হয়। একই সঙ্গে ই-সিগারেটের নিয়ন্ত্রণমূলক সংজ্ঞা দুর্বল করে এগুলোকে কার্যত সরকারি স্বীকৃতি দেওয়া আগামী দিনগুলোতে তরুণদের জন্য একটি মারাত্মক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মূল বিষয়ে উপস্থাপনা পেশ করেন পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মুহম্মদ ইহতিসাম হাসান। তিনি দেখান, ২০২৪ সাল থেকে বাজারে সামগ্রিক সিগারেট সরবরাহ কমতে শুরু করলেও বারবার কর ও মূল্য সমন্বয়ের পরও তামাক পণ্য এখনো সাশ্রয়ী রয়ে গেছে। তামাক সেবন হ্রাস এবং যুবসমাজকে ধূমপানে নিরুৎসাহিত করতে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করার প্রস্তাব দেন তিনি। এ ছাড়া প্রতি ১০ স্টিকের প্যাকেটের ন্যূনতম মূল্য ১০০ টাকা নির্ধারণ এবং ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের দাবি জানানো হয়, যাতে মূল্যবৃদ্ধির টাকা সরাসরি সরকারের রাজস্বে জমা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ যদি চিকিৎসানির্ভর স্বাস্থ্যসেবা থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় রূপান্তরিত হতে চায়, তবে তামাক করকে প্রধান হাতিয়ার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহীন শিমুল তরুণদের মধ্যে ই-সিগারেট ও নিকোটিন পাউচের মতো নতুন পণ্যের দ্রুত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। ছবি: সংগৃহীত

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া।

সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

নাঈম/

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪১ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:৪১ পিএম
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। 

এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে আজ মঙ্গলবার। দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। 

এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

রিফাত/

সারাদেশে ভূমিকম্প অনুভূত

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:১৯ পিএম
সারাদেশে ভূমিকম্প অনুভূত
ছবি: প্রতীকী

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস ভূমিকম্পের তথ্যটি নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল, নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, রাজধানীতে ঝাঁকুনি অনুভূত হলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে বাসা থেকে বের হয়ে যান।

নাঈম/

‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি’

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:২১ পিএম
‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা বন্ধে আইন প্রণয়নে জাতীয় সংসদে দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে এসব দাবি উত্থাপিত হয়। 

এদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক, মন্ত্রীদের অনুপস্থিতি, জ্বালানিখাত, গ্যাস সংকট এবং জিআই পণ্য নিয়েও সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এর আগে বেলা ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন।
অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। 

তিনি বলেন, ‘যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এ দেশে রাজনীতি করতে পারে না। ফ্যাসিস্টদের মতো স্বাধীনতাবিরোধীদের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।’ 

তিনি বলেন, ‘অতীতে ইসলামপন্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে এবং শাপলা চত্বরে মাদরাসা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনাও দেশবাসী দেখেছে। একই সঙ্গে তিনি কওমি মাদরাসার জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবি জানান।’

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে, হৃদরোগের রিং এবং চোখের লেন্সের শুল্ক কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

অন্যদিকে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ মসজিদ ও মাদরাসায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানান। 

তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। সেখানে মানুষ নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদকে রাজনৈতিক সভার জায়গা বানিয়েছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মসজিদ ও মাদরাসায় যেন কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে না পারে, সে জন্য আইন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেমন মাঠে, স্কুলে বা হলরুমে রাজনৈতিক সভা করি, তাদেরও সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহর ঘরকে রাজনৈতিক মঞ্চ বানানো উচিত নয়।’

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। 

তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ডিভোর্স হতে পারে না।’

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক হওয়া প্রয়োজন। ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তার কারণও খুঁজে বের করতে হবে।’

সীমান্তে ‘পুশইন’ বা অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জিএম সিরাজ বলেন, ‘মানুষের হৃদয় জয় করতে হবে। ভারতবিরোধিতা কিংবা বাংলাদেশবিরোধিতা কোনো পক্ষের জন্যই ভালো নয়।’

এদিকে সংসদ কক্ষে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ’স্বাস্থ্যমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, অনেক মন্ত্রীর চেয়ার খালি পড়ে আছে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসে মন্ত্রীদের উপস্থিতি পাচ্ছি না।’

এ বিষয়ে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি কাম্য। 

তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। মন্ত্রীরা উপস্থিত থাকলে সংসদ আরও কার্যকর হয়।’ 

তবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্ত্রীদের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন। তবে অর্থমন্ত্রী সবসময় উপস্থিত আছেন এবং বাজেট-সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তিনিই দেবেন।’

অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে বর্তমানে পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে শুধু বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন হচ্ছে। তিনি আরও জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে।

অন্যদিকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, বর্তমানে দেশে ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত রয়েছে। এর মধ্যে জামদানি শাড়ি, ইলিশ, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বগুড়ার দই, টাঙ্গাইল শাড়ি ও কুমিল্লার রসমালাই উল্লেখযোগ্য।
 
এলিস/রিফাত/