ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী

ওসমান হাদির মৃত্যুতে জেলায় জেলায় প্রতিবাদ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
ওসমান হাদির মৃত্যুতে জেলায় জেলায় প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। জুলাই বিপ্লবে অংশ নেওয়া প্রতিটি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শোক প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে। হয়েছে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে গতকাল শুক্রবার দেশের প্রায় সব জেলায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেটে বিক্ষোভ
সিলেটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল সিলেট নগরীর বিভিন্ন এলাকার মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। সব মিছিল গিয়ে একত্রিত হয় নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চৌহাট্টায়। সেখানে সড়কের এক পাশ অবরোধ করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় ইসলামী ছাত্রশিবির, এনসিপি, ইনকিলাব মঞ্চ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মী এবং জুলাইযোদ্ধারা অংশ নেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলাচেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। 

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৩ হলের নাম পরিবর্তন
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি’, ‘শহিদ আবরার ফাহাদ’ ও ‘শহিদ ফেলানী হল’ নামে ব্যানার টানিয়ে দিয়েছে। ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহিদ ফেলানী হল’, শেখ রাসেল হলের নাম ‘শহিদ আবরার ফাহাদ হল’ ও শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহিদ ওসমান হাদি হল’ লিখে ব্যানার টানিয়ে দেওয়া হয়। পরে গতকাল বেলা ১১টায় ৩টি আবাসিক হলের নাম আইনগতভাবে বৈধ করে নিতে প্রক্টর অফিসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

চট্টগ্রামে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ
বিক্ষুব্ধ ছাত্র-জনতা পরিচয়ে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান, সাবেক সিটি মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। 

ঝালকাঠিতে সড়ক অবরোধ, সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুপুর ২টার পর থেকে ঝালকাঠি পৌর শহরের ঈদগাহ ময়দান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা। 

বরিশালে বিক্ষোভ সমাবেশ
বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রজনতা। শুক্রবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা মহাসড়কেই জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদর রোড হয়ে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। 

রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
হাদি হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বিকেলে শহরের বড়পুল মোড় থেকে জুলাই বিপ্লবী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজীব মোল্লা, মিরাজুল মাজীদ তূর্য এবং জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলার যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন।

যশোরে বিক্ষোভ-দোয়া 
যশোরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের রেলগেটস্থ মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি শহরের মুজিব সড়ক, দড়াটানা হয়ে গরিবশাহস্থ শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সাকিব শাহরিয়ার, যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের নেত্রী আশালতা সমাবেশে বক্তব্য দেন। 

ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। জুমার নামাজ শেষে এনসিপি, জুলাইযোদ্ধা, সাধারণ মানুষ ও ছাত্র-জনতার অংশগ্রহণে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে পুনরায় চৌরাস্তা এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। মিছিল চলাকালে তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘তুমি কে, আমি কে হাদি, হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে মিছিলে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাইযোদ্ধা, ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চ। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিয়ামুর রহমান নিবিড়, সমন্বয়ক ফাহিম ফয়সাল রাফি, এনসিপি নেতা বোরহান উদ্দিন প্রমুখ।

দিনাজপুরে ব্লকেড কর্মসূচি
দিনাজপুরে ব্লকেড কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বিকেলে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পর ছাত্র-জনতা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এক ঘণ্টাব্যাপী এ ব্লকেড কর্মসূচির কারণে সড়কের দুই পাশেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সাতক্ষীরায় গায়েবানা জানাজা, বিক্ষোভ
সাতক্ষীরায় গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল জুমার নামাজের পর শহরের খুলনা রোড মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহর ছাত্রশিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ কর্মসূচিতে সাতক্ষীরা শহর জামায়াত, ইসলামী ছাত্রশিবির, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে ‎বিক্ষোভ, সড়ক অবরোধ
‎চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন জুলাইযোদ্ধা ও ছাত্ররা। এ ছাড়া আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড় থেকে জুলাইযোদ্ধা ও ছাত্ররা সমবেত বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা শহরে প্রবেশদ্বার বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।

নারায়ণগঞ্জে বিক্ষোভ-মোমবাতি প্রজ্বালন
নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। একই সময় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরীর চাষাঢ়ার শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেল গেটে গিয়ে শেষ হয়।

ফরিদপুরে অবস্থান কর্মসূচি
ফরিদপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা ১১টার দিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সদস্যসচিব সাইফ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্যসচিব সোহেল রানা, জুলাইযোদ্ধা জনি বিশ্বাস, শাহ মো. আরাফাত, আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্তসহ সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল জুমার নামাজের পর শহরের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, সদর উপজেলা সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন, ওয়ারিয়র্স অব জুলাই চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক মাহফুজ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার সভাপতি সাগর আহাম্মেদ, আপ বাংলাদেশ চুয়াডাঙ্গার সভাপতি স্বপন এবং চুয়াডাঙ্গার সন্তান ও ডাকসু হল সংসদের পাঠচক্রবিষয়ক সম্পাদক ওয়াসির আল মাস্তুর।

মানিকগঞ্জে বিপ্লবী মঞ্চের বিক্ষোভ
মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী মঞ্চ। জুমার নামাজের পর মানিকগঞ্জ শহরের শহিদ রফিক চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপ্লবী মঞ্চের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে ওসমান বিন হাদির গায়েবানা জানাজা আদায় করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গাজীপুরে বিক্ষোভ

শুক্রবার সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আন্দোলন শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেন। এনসিপির নেতা-কর্মীরা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ছাড়া গোপালগঞ্জ, জামালপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁদপুর, কুমিল্লা, টাঙ্গাইল, নওগাঁ, নড়াইল, নীলফামারী, ফেনী, বরগুনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, লক্ষ্মীপুর, রংপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে অবশেষে ব্যাখ্যা দিল ভারত।

 মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিনি নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রণধীর জয়সওয়াল বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৮তম বৈঠকে যোগ দিতে তিনি একটি সার্ক ভিসাসহ ব্যক্তিগত পাসপোর্টে এখানে এসেছিলেন। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলেন। তার সফরের উদ্দেশ্য যে একটি বহুপক্ষীয় বৈঠকে যোগ দেওয়া–সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজের ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

গত ১৪ জুন দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ২ ঘণ্টারও বেশি সময় ধরে বসিয়ে রাখার পর তার ঢাকায় ফিরে আসার ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রণধীর জয়সওয়াল এই ব্যাখ্যা দেন।

এসএন/

জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০২ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:১৬ পিএম
জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যাতে বিশ্ব আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। আমরা আশা করি, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং বাংলাদেশ তার ভূমিকা পালনে প্রস্তুত।

মঙ্গলবার (২৩ জুন) দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক এক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, আমরা এটিকে সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং একটি যৌথ ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিনিয়োগ হিসেবে দেখি। আমরা এখানে উপস্থিত সকলে মিলে একটি সবুজ, নিরাপদ, টেকসই এবং আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে পারি।

তিনি বলেন, কোনো দেশ একা জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে পারে না। এর জন্য প্রয়োজন অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকার। কপ-৩১ এবং কপ-৩২ এর দিকে তাকিয়ে আমরা তিনটি অগ্রাধিকারের ওপর জোর দিতে চাই। প্রথমত, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য ও অনুমানযোগ্য সহায়তাসহ ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য, সহজসাধ্য এবং চাহিদা-সাপেক্ষ হতে হবে। এর মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর এবং বেসরকারি খাতের বিনিয়োগও ত্বরান্বিত হওয়া উচিত। এ লক্ষ্যে, আমাদের ‘সবুজ জলবায়ু তহবিল’ (জিসিএফ)-এর বৃহত্তর সংহতকরণ এবং কার্যকরীকরণ প্রয়োজন।

তৃতীয়ত, প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অভিযোজন কোনো নীতিগত বিকল্প নয়, এটি একটি অপরিহার্য বিষয়। ইউএনসিটিএডি’র মতে, ৩০০ বিলিয়ন ডলারের নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রশমন ও অভিযোজনের প্রয়োজনীয়তা পূরণে অপর্যাপ্ত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজ এখানে শুধু জলবায়ু সংকটে একটি সম্মুখসারির রাষ্ট্র হিসেবেই নয়, বরং বৈশ্বিক সমাধানে আগ্রহী একটি জাতি হিসেবেও সমবেত হয়েছি। 

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেমনটি উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার একটি অগ্রণী জলবায়ু-সহনশীল জাতি হিসেবে গড়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ প্রবৃদ্ধি এখন আমাদের জাতি গঠন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি  ব্যক্তিগতভাবে গভীরভাবে ভাবি এবং যার জন্য আমি সচেষ্ট থাকি। এটি জীবন, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার বিষয়।

জলবায়ু সংক্রান্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং জলাভূমি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমরা আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার  কিলোমিটার নদী ও খাল খনন করার পরিকল্পনা করেছি। আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষিকে সহায়তা করতে এবং জলবায়ুগত অভিঘাত মোকাবিলার লক্ষ্যে আমাদের প্রধান নদীর উপর পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা একটি মহাপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজকেও আধুনিকীকরণ করছি।

তিনি আরও বলেন, আমরা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের অঙ্গীকার করেছি। স্কুল, সম্প্রদায় এবং তরুণদের সম্পৃক্ত করে দেশব্যাপী একটি আন্দোলনের মাধ্যমে, যেমন ‘এক শিক্ষার্থী, এক গাছ কর্মসূচি’র মাধ্যমে, আমরা বনাঞ্চল সম্প্রসারণ করব, জীববৈচিত্র্য পুনরুদ্ধার করব, সবুজ কর্মসংস্থান সৃষ্টি করব এবং তাপমাত্রা হ্রাস করব।

বাংলাদেশ সরকার বন, জলাভূমি, বন্যপ্রাণীর আবাসস্থল এবং ঝুঁকিপূর্ণ উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা গ্রামীণ এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বিনিয়োগ করছি এবং পরিবেশবান্ধব নির্মাণ মান চালু করছি। একই সাথে, আমাদের সরকার ২০৩০ সালের মধ্যে সৌর, বায়ু, বর্জ্য থেকে শক্তি এবং অন্যান্য সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য উৎস থেকে বাংলাদেশের অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

তিনি বলেন, আমরা পাটজাত পণ্য এবং বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনের মতো সবুজ শিল্পকেও উৎসাহিত করি।  সবুজ বিনিয়োগ এবং কার্বন-ক্রেডিটের সুযোগ উন্মোচনের জন্য একটি জাতীয় কার্বন বাজার গড়ে তোলা হবে। বাংলাদেশ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার, জৈব সার উৎপাদন এবং চক্রাকার অর্থনীতি উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার পরিকল্পনাও করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবুজ উৎপাদন নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। এখন আমরা গর্বের সাথে বলতে পারি যে, বিশ্বের শীর্ষ ১০০টি লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ৬৯ টিই বাংলাদেশের।

তিনি বলেন, বিশ্বজুড়ে নেতৃবৃন্দকে অবশ্যই তাদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে লাখ লাখ মানুষের জন্য তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে, যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কপ-৩১ এর উচিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন (ইউএনএফসিসিসি) এবং প্যারিস চুক্তির লক্ষ্য ও চেতনাকে পুনঃনিশ্চিত করা। এ প্রসঙ্গে, বিশ্ব অর্থনৈতিক ফোরাম সংলাপকে উৎসাহিত করতে, ঐকমত্য গড়ে তুলতে এবং সম্মিলিত পদক্ষেপকে অনুপ্রাণিত করার জন্য একটি মূল্যবান মঞ্চ।

নাঈম/

‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জুয়া, অনলাইন জুয়া এবং অনলাইন বেটিংসহ সংশ্লিষ্ট সব ধরনের অনৈতিক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলটিতে এসব অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন।

বিলটি উত্থাপনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। পরে তিনি প্রস্তাব করেন, কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে বিলটি যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করবে। এ প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
স্থায়ী কমিটিতে পরীক্ষার পর প্রস্তাবিত বিলটি সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া অনুমোদন দেওয়া হয়। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই জুয়ার বিস্তার বৃদ্ধি পেয়েছে। জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং আর্থসামাজিক ও মানসিক ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে বিদ্যমান আইন হালনাগাদ করে নতুন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রস্তাবিত এই আইনে জুয়া, অনলাইন জুয়া, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, বাজি, টোটালাইজেটর, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এলিস/এসএন

আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব
ছবি: সংগৃহীত

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হজরত মওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলামে আদবের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মানুষের ঈমান, আমল ও চরিত্রের সৌন্দর্য প্রকাশ পায় তার আদব-আখলাকের মাধ্যমে। মানুষকে মানুষের মাঝে সম্মানিত করে তার সম্পদ নয়, তার বংশ নয়, বরং তার আদব ও চরিত্র। আদব এমন একটি গুণ, যা একজন মানুষকে সমাজে মর্যাদাবান করে তোলে। “আদব ছাড়া ইলম হলো ফলহীন বৃক্ষের মতো”। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) ছিলেন আদব ও উত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা। তাঁর জীবন আমাদের জন্য আদবের সর্বোত্তম শিক্ষা।

পীর ছাহেব কেবলা আরও বলেন- আদবের প্রথম ধাপ হলো আল্লাহর সাথে আদব। এরপর পিতা-মাতার সাথে আদব। আজ অনেক সন্তান পিতা-মাতার কথা শুনতে চায় না। শিক্ষকদের সাথে আদব, আলেমদের সাথে আদব, প্রতিবেশীদের সাথে আদব বর্তমান যুগে আমরা অনেকেই শিক্ষিত হচ্ছি, কিন্তু আদব শিখছি না। ফলে সমাজে অশান্তি, পারিবারিক কলহ এবং পারস্পরিক বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের উচিত কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গঠন করা। মনে রাখতে হবে, আদব মানুষকে সম্মানিত করে পক্ষান্তরে আদবহীনতা মানুষের মর্যাদা নষ্ট করে।

সোমবার (২২ জুন) মাগরিবের পর ছারছীনা দরবার শরীফ জামে মসজিদে হজরত পীর ছাহেব কেবলা পবিত্র হজব্রত পালন শেষে দেশে এসে ছারছীনা দারুস্সুন্নাত জামেয়ায়ে ইসলামিয়া, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতে গিয়ে একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা দারুস্সুন্নাত জামেয়ায়ে ইসলামিয়া, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ।

এসএন/

বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী
সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

গত ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ৫৮টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে চীন ও ভারতের সঙ্গে, যা দেশের সামগ্রিক বাণিজ্য ভারসাম্যহীনতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য সাবিকুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মূলত কয়েকটি প্রধান বাণিজ্য অংশীদারের মধ্যেই কেন্দ্রীভূত। শিল্প খাতে কাঁচামাল, জ্বালানি পণ্য এবং মূলধনী যন্ত্রপাতির ওপর উচ্চ আমদানি নির্ভরশীলতার কারণে এই ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যে দেখা যায়, এককভাবে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সঙ্গে, যার পরিমাণ ১৭ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। চীন থেকে ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, শিল্প কাঁচামাল ও মূলধনী পণ্যের বিপুল আমদানির বিপরীতে বাংলাদেশ ওই অর্থবছরে দেশটিতে রপ্তানি করেছে মাত্র ৬৯৪ দশমিক ৪৯ মিলিয়ন ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। তুলা, রাসায়নিক, খাদ্যপণ্য ও ভোগ্যপণ্যের বড় আকারের আমদানির কারণে এই ব্যবধান তৈরি হয়েছে। একই সময়ে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মাত্র ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের পণ্য।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, সিঙ্গাপুরের সঙ্গে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়ার সঙ্গে ২ দশমিক ০১ বিলিয়ন ডলারের ঘাটতি রেকর্ড করা হয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডের সঙ্গেও যথাক্রমে ৭৯৯ দশমিক ৭৪ মিলিয়ন ও ৭২৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। কাতারের সঙ্গে ২ দশমিক ১১ বিলিয়ন ডলার, সৌদি আরবের সঙ্গে ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং ওমানের সঙ্গে ২১৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে।
পূর্ব এশিয়ার উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে তাইওয়ানের সঙ্গে ৮০৩ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৭৪০ দশমিক ০২ মিলিয়ন ডলার, জাপানের সঙ্গে ৪৮৯ দশমিক ৩০ মিলিয়ন ডলার এবং হংকংয়ের সঙ্গে ১৯৯ দশমিক ৩৫ মিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬৮১ দশমিক ৩০ মিলিয়ন ডলার। ইউরোপ ও ইউরেশিয়ার মধ্যে রাশিয়ার সঙ্গে ১ দশমিক ২৬ বিলিয়ন ডলার এবং সুইজারল্যান্ডের সঙ্গে ৪১৪ দশমিক ৩৯ মিলিয়ন ডলারের ঘাটতি হয়েছে।

দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের সঙ্গে ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, আর্জেন্টিনার সঙ্গে ৭৬৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার এবং প্যারাগুয়ের সঙ্গে ৮৩ দশমিক ৭০ মিলিয়ন ডলারের ঘাটতি রেকর্ড করা হয়েছে।

আফ্রিকা অঞ্চলেও বাণিজ্য ঘাটতির বিস্তার রয়েছে। মরক্কো, বেনিন, ক্যামেরুন, মালি, বুর্কিনা ফাসো, মোজাম্বিক ও নাইজেরিয়ার সঙ্গে উল্লেখযোগ্য ঘাটতি দেখা গেছে। পাশাপাশি ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩২০ দশমিক ১৯ মিলিয়ন ডলার এবং নিউজিল্যান্ডের সঙ্গে ২৯৭ দশমিক ৯৭ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

মন্ত্রী বলেন, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় আমদানিনির্ভরতার কারণেই এই বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বাণিজ্য কৌশল ও রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা চলছে।

এলিস/এসএন