২০২৬ সালে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোর ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ছুটি কিছুটা বেড়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বছরের কলেজ ছুটির তালিকা প্রকাশ করেছে। সে অনুযায়ী কলেজগুলো চলতি বছরে মোট ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর এ ছুটি ছিল ৭১ দিন।
তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।
এর আগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, এ বছর বিদ্যালয়ের মোট ছুটি রয়েছে ৬৪ দিন।
অমিয়/