উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। নতুন এবং তরুণ ভোটারদের পাশাপাশি বয়স্ক ভোটারদের মধ্যেও সমান আগ্রহ দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২৮ নম্বর কেন্দ্রে ভোট দিয়েছেন ৯০ বছর বয়সী কেতাব জান।
মগবাজার রেলগেটের অধিবাসী এই বৃদ্ধা তার ভাগনির সহযোগিতা নিয়ে ভোট দিতে এসেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দিয়ে তার খুব ভালো লেগেছে।
তিনি যাকে ভোট দিয়েছেন তিনি পাস করলে কি হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যা চাই, তা তো দিবে না। তারপরও ভোট দিলাম।’
মৃত্তিকা সাহা/অমিয়/