ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আশুরা উপলক্ষে ডিএমপির যে নির্দেশনা তৃণমূলে অভ্যুত্থান শীর্ষ পদ থেকে মমতাকে বাদ পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ? পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’ রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু

জেলায় জেলায় অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ, জরিমানা-কারাদণ্ড

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
জেলায় জেলায় অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ, জরিমানা-কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

সারা দেশে অবৈধভাবে তেল মজুত, অতিরিক্ত মূল্য আদায় ও পাম্পে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (৮ এপ্রিল) এসব অভিযানে বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ডিজেল জব্দ করার পাশাপাশি জড়িতদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। অনেক স্থানে তেল না পেয়ে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। জনস্বার্থে এই তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো খবর–

চট্টগ্রামে আবাসিক এলাকায় তেল জব্দ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী ও ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব। বায়েজিদ বোস্তামীর গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ওই গুদামমালিকের বিরুদ্ধে মামলা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬০০ লিটার তেল উদ্ধার করা হয়। অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাবের এমন অভিযান চলবে।

গোপালগঞ্জে বাড়তি দামে গ্যাস ও ডিজেল মজুত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে এই শাস্তি দেওয়া হয়। টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অপরাধে সাদ্দাম শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় ডিজেল মজুতের দায়ে মাসুদ মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। তিনি জানান, সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি অপরাধ। বাজারমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনভোগান্তি কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জয়পুরহাটে ফিলিং স্টেশনে র‍্যাবের হানা
জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুতের অপরাধে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে তেল মজুতের সত্যতা মেলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাকারমাথা এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় চার মোটরসাইকেলচালককে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম এই অভিযান পরিচালনা করেন। র‍্যাব ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, অসাধু ব্যবসায়ীদের রুখতে তাদের নজরদারি বাড়ানো হয়েছে। 

কুষ্টিয়ায় তেলের কালোবাজারি নিয়ে সংঘর্ষ
কুষ্টিয়ার দৌলতপুরে রফিক ফিলিং স্টেশনে তেলের কালোবাজারি ও মজুতকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গতকাল রাতে উপজেলার আল্লারদরগায় এই ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হন। স্থানীয়দের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ দিনে সরবরাহ সীমিত করে রাতে বেশি দামে তেল বিক্রি করে আসছিল। ঘটনার রাতে বিদ্যুৎবিভ্রাটের সুযোগে তেল সরাচ্ছিল একটি চক্র। বণ্টন নিয়ে নিজেদের বিরোধে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলে। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে তেল উত্তোলনের খবর ইউএনওকে জানানো হয়েছে। উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

ময়মনসিংহে বিশৃঙ্খলা করায় যুবকের কারাদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পাম্প কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়ানো সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক ৫০০ টাকার তেল নেওয়ার পরও লাইন থেকে সরছিলেন না এবং আরও তেলের দাবি করেন। এ নিয়ে তর্কের জেরে ইউএনও সানজিদা রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলে তার সঙ্গেও অশোভন আচরণ করেন ওই যুবক। নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ ওসি রবিউল আজম জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে তারিখহীন তেল বিক্রিতে দণ্ড
রংপুরে ভোজ্যতেলের টিনে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকায় একটি গুদামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর সেনপাড়ায় মেসার্স এসএস ট্রেডার্সে যৌথ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী। জাহাঙ্গীর আলম বলেন, ‘সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত দাম নেওয়া রোধে এই অভিযান চলছে। বোতলজাত তেলের গায়ে তারিখ স্পষ্ট না থাকায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’ তিনি আরও জানান, কোনো ধরনের ম্যানিপুলেশন বা কৃত্রিম সংকট তৈরি যেন কেউ না করতে পারে, সেদিকে প্রশাসন কড়া নজর রাখছে। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সয়াবিন তেলের কারসাজি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ‘খান স্টোর’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এই দণ্ড দেয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ব্যবসায়ীদের সঠিক ভাউচার সংরক্ষণ ও মানসম্মত পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম এই অভিযানে সহযোগিতা করেন। অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সাধারণ ক্রেতারা যেন হয়রানির শিকার না হন, সেটিই অধিদপ্তরের মূল লক্ষ্য। এই উদ্যোগে স্থানীয় বাজারে সচেতনতা বেড়েছে।

নাটোরে মহাসড়ক অবরোধ ও পাম্পে জরিমানা
নাটোরে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকরা। বড়াইগ্রামের পাটোয়ারী ফিলিং স্টেশনে তেল মজুতের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। বড়াইগ্রাম ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্টের অজুহাত দিলেও গুদামে ৩ হাজার ৭০০ লিটার তেল ছিল। সেখান থেকে তারা প্রশাসনকে না জানিয়ে গোপনে ২ হাজার ৬০০ লিটার তেল রাতে বিক্রি করে দেয়। অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনওর নির্দেশে অবিলম্বে সাধারণ মানুষের কাছে তেল বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। প্রশাসন জানিয়েছে, সংকটকালে অবৈধ মজুত বা অনিয়ম সহ্য করা হবে না। 

নারায়ণগঞ্জে অনুমোদনহীন তেল উৎপাদনে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে তেল উৎপাদন ও বাজারজাতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কাঁচপুর ইউনিয়নের চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’-এর মালিক মহিন ভূঁইয়াকে এই দণ্ড দেওয়া হয়। র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ হাজার ২০০ লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া তেল উৎপাদন করছিল। তিনি বলেন, ‘ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ মজুতের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’ জব্দ করা তেল ধ্বংস করা হয়েছে এবং মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আশুরা উপলক্ষে ডিএমপির যে নির্দেশনা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৯ এএম
আশুরা উপলক্ষে ডিএমপির যে নির্দেশনা
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এ মিছিলে নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরী (২৬ জুন ২০২৬ খ্রি.) পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত তাজিয়া মিছিলে কিছু ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

আরও বলা হয়, তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আরও উল্লেখ করা হয়, এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বহাল থাকবে।

অন্তরা/

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

বিশ্বে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই দূষণের কবলে পড়েছে মেগাসিটি ঢাকাও।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২৩। যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সঙ্গে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান নবম।

তালিকায় ১৭৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরে বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৬৩। তৃতীয় অবস্থোনে ১৬০ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৩৭।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অন্তরা/

যেমন থাকবে আজকের আবহাওয়া

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:০২ এএম
যেমন থাকবে আজকের আবহাওয়া
ছবি: খবরের কাগজ

দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

রিফাত/

উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১৩ এএম
উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে
জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা উপসচিব বা তদূর্ধ্ব পদে পদোন্নতি পাওয়ার পর তাদের পূর্ববর্তী চাকরিজীবনের সব বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত এক নির্দেশনা সোমবার (২২ জুৃন) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরিজীবনের এসিআরসংক্রান্ত ধারাবাহিকতা বজায় রাখতে পদোন্নতির আগ পর্যন্ত সংরক্ষিত সব এসিআর ও সংশ্লিষ্ট কাগজপত্রের উভয় কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় সংরক্ষণ করতে হবে।

এ লক্ষ্যে প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরে সংরক্ষিত তাদের সব এসিআর দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় নির্দেশনায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে।

সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনের আগমুহূর্তে। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ও মালয়েশিয়া সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা-সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ-সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়েছে। গতকাল সোমবার কুয়ালালামপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয়দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

মালয়েশিয়ার পুত্রজায়ায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কিছুক্ষণ একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারক সই এবং দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।  

বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রথমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এসব উদ্যোগ আমাদের সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে এবং সম্পর্কের ইতিবাচক গতিধারা বজায় রাখতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’
প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে দেশটির শ্রমবাজার দ্রুতই খুলবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, খুব দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে আলোচনা হলেও মালয়েশিয়ার সিদ্ধান্তের কারণে শ্রমবাজার খুলতে আরও সময় লাগতে পারে। কী প্রক্রিয়ায় দেশটিতে নতুন করে কর্মী যাবে, সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়ার সরকার। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করতে এআই সিস্টেম ব্যবহারের চেষ্টা করছে দেশটি। দীর্ঘ দুই বছরের বেশি সময় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে।

২০২৪ সালের ১ জুন থেকে দেশটির শ্রমবাজার বিদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময় ভিসা থাকা সত্ত্বেও প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি। 

কূটনৈতিক সূত্র জানায়, চুক্তির পরপরই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার কোনো নজির নেই। চুক্তির পর কী পরিমাণ কর্মী যাবে, কোন প্রক্রিয়ায় যাবে, শর্ত কী থাকবে–এগুলো নিয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হয়। তারপর আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু করে। ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে সবশেষ সমঝোতা চুক্তি হয় এবং এর মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর। এই বছর চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেটা নতুন করে নবায়ন করব। সেটির জন্য ইতোমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে। আজকে প্রধানমন্ত্রীসহ দুই দেশ যেহেতু একসঙ্গে বসেছেন, আমাদের শ্রম চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির দুটো প্রক্রিয়া আরও অনেক বেশি বেগবান হবে।’

তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফরকালে মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি কোম্পানির নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।  

বৈঠক শেষে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমি মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি।’ বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন খাত অন্তর্ভুক্ত ছিল বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে। একই সঙ্গে আমরা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগদানে আগ্রহী। বাংলাদেশের আঞ্চলিক সংযুক্তি প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় হয় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’

তারেক রহমান বলেন, ‘যৌথ কমিশন বৈঠক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়াসহ বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন।